উদ্দীপকের 'X [গণিত] নামক খলিফার সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] খলিফার সাথে আমার পঠিত উমাইয়া খলিফা আবদুল মালিকের মিল রয়েছে। ইসলামের ইতিহাসে রাজেন্দ্র নামে পরিচিত খলিফা আবদুল মালিক সিংহাসনে আরোহণ করেই সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, বহিঃশত্রুর মোকাবিলার পাশাপাশি নিজ সাম্রাজ্যের উন্নয়নে নানা সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেন, যেমনটি উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও লক্ষ করা যায় । উদ্দীপকে দেখা যায়, 'X [গণিত] নামক শাসক নির্বাচিত হয়েই প্রশাসনে নানা সংস্কার সাধন করেন। যা তাকে তার বংশের শ্রেষ্ঠ শাসকে পরিণত করে। খলিফা আবদুল মালিকও একইভাবে ডাক বিভাগ সংস্কার, রাজস্ব সংস্কার, সরকারি অফিসে আরবি ভাষার প্রবর্তন, আরবি বর্ণমালার উন্নতি সাধন, আরবি মুদ্রার প্রচলন ও টাকশাল নির্মাণ করে শাসনব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনয়ন করেন। তার সংস্কারমূলক কার্যাবলি সাম্রাজ্যকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শাসকের কার্যাবলি খলিফা আবদুল মালিকের সংস্কারমূলক কার্যাবলির কথাই মনে করিয়ে দেয়।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের 'X নামক খলিফার সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর