উদ্দীপকের মিস্টার হান্টারের সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিস্টার হান্টারের সাথে আমার পঠিত উমাইয়া খলিফা আব্দুল মালিকের মিল রয়েছে। উদ্দীপকের রাজা হান্টার সংকটকালে ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনেন। তিনি নানাবিধ সংস্কারের অংশ হিসেবে মাতৃভাষাকে দাপ্তরিক ভাষা করেন, মাতৃভাষার উন্নতি সাধন করেন, ডাক বিভাগের সংস্কার ও রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাস করেন। তার এ কর্মকান্ডের সাথে আব্দুল মালিকের কর্মকান্ডের মিল রয়েছে। ইসলামের ইতিহাসে 'রাজেন্দ্র' নামে পরিচিত আব্দুল মালিক হলেন উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। তিনি উমাইয়া শাসনকে এমনভাবে পুনর্গঠন ও সুদৃঢ়করণ করেন যে, তার ওপর ভিত্তি করে, তার সন্তানগণ একটানা দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন। তিনি বিশৃঙ্খলাপূর্ণ প্রশাসনকে নানা প্রকার সংস্কারের মাধ্যমে ঢেলে সাজিয়েছিলেন। তিনি প্রাথমিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করেছেন এবং আরবি ভাষার উন্নয়ন ও আরবি মুদ্রা প্রচলনের মাধ্যমে প্রশাসনে স্থায়ী কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম। হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ইসলামি প্রজাতন্ত্র শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় রক্ষিত হতো। আব্দুল মালিক শাসনব্যবস্থাকে স্বতন্ত্র ও রাষ্ট্রীয়করণ করার উদ্দেশ্যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাদান করেন। তিনি 'তার খিলাফতকালে তৎকালীন বিদ্রোহপূর্ণ অবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে স্বতন্ত্র রূপদান করেন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের মিস্টার হান্টারের সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার মিল র…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর