উল্লিখিত ছকের মাধ্যমে কোন শাসককে ইঙ্গিত করা হয়েছে? ২নং এর আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত ছকের মাধ্যমে মুহাম্মদ ঘুরীকে ইঙ্গিত করা হয়েছে। ২নং এ তরাইনের যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, একজন শাসক যিনি সুনিপুণ যোদ্ধা ও বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি রাজপুতদের সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং ভারতে স্থায়ী সফলতা লাভ করে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের এ ঘটনার সাথে মুহাম্মদ ঘুরীর ভারত অভিযান ও তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় এবং পরবর্তীতে আবার ভারত অভিযান করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় অর্জনের ঘটনা সাদৃশ্যপূর্ণ। মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে সুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর তিনি প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২ খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ' সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন। সুতরাং উদ্দীপকের ছকের ২নং এর ঘটনার সাথে মুহম্মদ ঘুরীর সময়ে সংঘটিত ১১৯২ সালের তরাইনের দ্বিতীয় যুদ্ধের মিল পরিলক্ষিত হয়।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
উল্লিখিত ছকের মাধ্যমে কোন শাসককে ইঙ্গিত করা হয়েছে? ২নং এর আলোকে ব্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
