উদ্দীপকে উল্লিখিত সুলতান মনসুরের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুলতান মনসুরের সাথে আমার পাঠ্যবইয়ের শাসক সুলতান মাহমুদের মিল রয়েছে। নিজ রাজ্যের নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য সুলতান মনসুর পার্শ্ববর্তী রাজ্যে বারবার অভিযান প্রেরণ করেন। পার্শ্ববর্তী রাজ্য হতে প্রচুর ধন-সম্পদ সংগ্রহ করে তিনি নিজ রাজ্যে ফেরত আসেন। হস্তগত সম্পদ সুলতান মনসুর নিজ রাজ্যের সমৃদ্ধি ও নিরাপত্তায় খরচ করেন। তার দরবারে প্রচুর জ্ঞানীগুণীর সমাবেশও ঘটে। একইভাবে গজনির শাসক সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দ হতে ১০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সতেরোবার ভারত অভিযান পরিচালনা করেন এবং এ সময় এখান থেকে প্রচুর ধনসম্পদ আফগানিস্তানে নিয়ে যান। এসব সম্পদ দ্বারা তিনি স্বীয় রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি আনয়নের কাজে ব্যয় করেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। তিনি বহু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষার পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 'শাহনামা' লেখার জন্য তিনি কবি ফেরদৌসকে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করেন। তার দরবারে কবি উনসুরি ও ফররুখী নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া বিশিষ্ট জ্যোতির্বিদ আল বিরুনী, ঐতিহাসিক উতবি, দার্শনিক আল ফারাবি ও বাইহাকি তার রাজ্যসভাকে অলংকৃত করতেন। তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সুরম্য সৌধ, অট্টালিকা প্রভৃতি নির্মাণ করে রাজধানী গজনিকে সুসজ্জিত করেন এবং সর্বাপেক্ষা সুন্দর নগরীতে পরিণত করেন। অতএব, উদ্দীপকের সুলতান মনসুরের সাথে সুলতান মাহমুদের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুলতান মনসুরের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
