“পাঠ্যবইয়ের সাথে সম্পর্কিত উক্ত শাসক ধর্মীয় নয়, শুধুমাত্র অর্থনৈতিক কারণে পার্শ্ববর্তী রাজ্যে অভিযান প্রেরণ করেছিলেন এবং তিনি শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন”- উক্তিটির যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: পাঠ্যবইয়ের সাথে সম্পর্কিত উক্ত শাসক তথা সুলতান মাহমুদ ধর্মীয় নয়, শুধুমাত্র অর্থনৈতিক কারণে পার্শ্ববর্তী রাজ্যে অভিযান প্রেরণ করেছিলেন এবং তিনি শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন- উক্তিটি যথার্থ। অধ্যাপক হাবিব, ভিনসেন্ট স্মিথ ও এস এম জাফরসহ অনেক ঐতিহাসিকের মতে, সুলতান মাহমুদ অর্থনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। কারণ সে যুগে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সাম্রাজ্যে একক আধিপত্য প্রতিষ্ঠা করা, বিশাল সেনাবাহিনীকে বেতন-ভাতাদি দেওয়া, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলার পৃষ্ঠপোষকতা করা ইত্যাদি বিষয়ে প্রচুর অর্থের দরকার ছিল। ভারত ছিল অফুরন্ত ধনসম্পদে পরিপূর্ণ। অথচ এর নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। এজন্য সুলতান মাহমুদ অর্থনৈতিক চাহিদা চরিতার্থ করার জন্য ভারতে অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদ শ্রেষ্ঠ সামরিক নেতা হলেও তার মধ্যে সুকুমার বৃত্তিগুলো জাগ্রত ছিল। কালোত্তীর্ণ, স্বনামধন্য ও মৌলিক প্রতিভার অধিকারী কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, দার্শনিক, চিকিৎসক এবং কুরআন ও হাদিসশাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন তার রাজসভা ও রাজ্যের ভূষণস্বরূপ। মহাকবি ফেরদৌসীর মহাকাব্য 'শাহনামা' কালোত্তীর্ণ একটি গ্রন্থ। সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র আল বেরুনি ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্রের বিবিধ গ্রন্থ অনুবাদ করে গজনিতে নিয়ে যান। সুলতান মাহমুদ গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। সুলতান মাহমুদ শিল্পী এবং স্থপতিদের পৃষ্ঠপোষকতা করতেন। গজনিতে অনেক মসজিদ, মাদ্রাসা, খানকাহ গজনিতে নির্মিত হয়েছিল। গজনি মধ্য এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর নগরীতে পরিণত হয়েছিল।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
“পাঠ্যবইয়ের সাথে সম্পর্কিত উক্ত শাসক ধর্মীয় নয়, শুধুমাত্র অর্থনৈতিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
