শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত চার্চগুলো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে তোমার পঠিত কোন মন্দির অভিযানের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত চার্চগুলো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে সোমনাথ মন্দির অভিযানের মিল রয়েছে। গজনির সুলতান মাহমুদ ভারতের বিপুল ধন-ঐশ্বর্যে প্রলুব্ধ হয়ে ১০০০-১০২৭ খ্রি. পর্যন্ত মোট ১৭ বার সেখানে অভিযান চালান। তার অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হলো সোমনাথ মন্দির মন্দির বিজয়। গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির ছিল প্রভূত ধনৈশ্বর্যে পরিপূর্ণ। এ বিপুল ধনরাজির সংবাদ পেয়ে ১০২৬ খ্রিষ্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন। উদ্দীপকে বর্ণিত চার্চগুলোও অনুরূপ কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো। উদ্দীপকে বলা হয়েছে, মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিতদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো। চার্চের প্রধানরা রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাশালী হওয়ায় সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ চার্চের ভিতর গচ্ছিত রাখত। চার্চগুলো জমাকৃত সম্পদের কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো। একই উদ্দেশ্যে সোমনাথ মন্দির আক্রমণ হয়। পুরোহিতদের দ্বারা পরিচালিত সোমনাথ মন্দিরটি বিপুল ধনসম্পদে পরিপূর্ণ ছিল। ধনসম্পদের প্রতি আকৃষ্ট হয়ে সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে অভিযান প্রেরণ করেন। পুরোহিতদের ধারণা ছিল এ মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু তিনি তাদের বিশ্বাস ভেঙে দিয়ে মন্দিরে স্থাপিত ৩০০ দেব-দেবীর মূর্তি চূর্ণ-বিচূর্ণ করেন। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে হিন্দুরা প্রতিরোধ গড়ে তুললেও তারা পরাজিত হয়। গজনির সুলতান মাহমুদ সোমনাথ মন্দির বিজয়ের পর দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দু'শ মণ মূল্যবান মণি-মুক্তা নিয়ে নিজ দেশে ফিরে যান। সুতরাং দেখা যায়, সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের সাথে উদ্দীপকের চার্চ আক্রমণের বিজয়ের সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত চার্চগুলো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির…

উদ্দীপক

মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিতদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো। চার্চের প্রধানরা রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাশীল হওয়ায় সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ চার্চের ভিতর গচ্ছিত রাখত। চার্চগুলো জমাকৃত সম্পদের কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো।

উত্তর

'কিতাব-আল-হিন্দ' গ্রন্থটির রচয়িতা আল বিরুনি।

উত্তর

ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ বসবাস করায় এটিকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলা হয়। আদিবাসীর পাশাপাশি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বহু জাতিগোষ্ঠীর মানুষ ভারতে প্রবেশ করেছে। প্রাচীনকালে আর্য, দ্রাবিড়, পারসিক, গ্রিক, শক, কুষাণ, হুন এবং মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল প্রভৃতি জাতি এদেশে এসেছে। এছাড়া আধুনিক যুগে পর্তুগিজ, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকগোষ্ঠীর আগমনের ফলে ভারতবর্ষ বহু জাতিগোষ্ঠীর মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। এ কারণে ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চার্চগুলো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে সোমনাথ মন্দির অভিযানের মিল রয়েছে। গজনির সুলতান মাহমুদ ভারতের বিপুল ধন-ঐশ্বর্যে প্রলুব্ধ হয়ে ১০০০-১০২৭ খ্রি. পর্যন্ত মোট ১৭ বার সেখানে অভিযান চালান। তার অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হলো সোমনাথ মন্দির মন্দির বিজয়। গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির ছিল প্রভূত ধনৈশ্বর্যে পরিপূর্ণ। এ বিপুল ধনরাজির সংবাদ পেয়ে ১০২৬ খ্রিষ্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন। উদ্দীপকে বর্ণিত চার্চগুলোও অনুরূপ কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো। উদ্দীপকে বলা হয়েছে, মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিতদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো। চার্চের প্রধানরা রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাশালী হওয়ায় সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ চার্চের ভিতর গচ্ছিত রাখত। চার্চগুলো জমাকৃত সম্পদের কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো। একই উদ্দেশ্যে সোমনাথ মন্দির আক্রমণ হয়। পুরোহিতদের দ্বারা পরিচালিত সোমনাথ মন্দিরটি বিপুল ধনসম্পদে পরিপূর্ণ ছিল। ধনসম্পদের প্রতি আকৃষ্ট হয়ে সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে অভিযান প্রেরণ করেন। পুরোহিতদের ধারণা ছিল এ মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু তিনি তাদের বিশ্বাস ভেঙে দিয়ে মন্দিরে স্থাপিত ৩০০ দেব-দেবীর মূর্তি চূর্ণ-বিচূর্ণ করেন। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে হিন্দুরা প্রতিরোধ গড়ে তুললেও তারা পরাজিত হয়। গজনির সুলতান মাহমুদ সোমনাথ মন্দির বিজয়ের পর দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দু'শ মণ মূল্যবান মণি-মুক্তা নিয়ে নিজ দেশে ফিরে যান। সুতরাং দেখা যায়, সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের সাথে উদ্দীপকের চার্চ আক্রমণের বিজয়ের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত মন্দির তথা সোমনাথ মন্দির অভিযানের প্রধান কারণ অর্থনৈতিক। এ অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। তিনি ১০০০ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ঐশ্বর্যপূর্ণ ভারতে মোট সতেরো বার অভিযান চালিয়ে বিস্ময়করভাবে প্রত্যেকবারই জয় লাভ করেন। এগুলোর মধ্যে সোমনাথ মন্দির বিজয় (ভারতে তার ১৬তম অভিযান) ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মাহমুদ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণে ভারতে এ অভিযান পরিচালনা করেন। তবে কোনো কোনো ঐতিহাসিক তার এ অভিযানের কারণ হিসেবে সম্পদের প্রতি মোহকে দায়ী করেন। ভারতের তৎকালীন চালুক্য রাজ্যের (বর্তমান গুজরাট অঞ্চল) কাথিওয়াড় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির প্রচুর ধনরত্ন আর মূর্তি-বিগ্রহাদিতে পরিপূর্ণ ছিল। ঐতিহাসিক বিবরণ মতে, এ মন্দির বিজয় সুলতান মাহমুদের সাধ্যের বাইরে ছিল বলে পুরোহিতরা মনে করতেন। তবে মাহমুদ ঠিকই এতে সফল হন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। এ বছরের জানুয়ারি মাসে মাহমুদ সোমনাথের দ্বারে পৌঁছান। রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও মন্দিরের পুরোহিতরা প্রবল বাধা দিলেও তারা সুলতানের বাহিনীর কাছে পরাজিত হন। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটির বেশি স্বর্ণমুদ্রা এবং দু'শ মণ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরবচিহ্ন সংযুক্ত করে।' এ বিজয় তাকে মুসলমানদের অনেকের কাছে মহানায়করূপে চিহ্নিত করে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক উদ্দেশ্যে পরিচালিত সোমনাথ মন্দির অভিযানের ফলে সুলতান মাহমুদ অগণিত ধনরত্ন ও ঐশ্বর্য-বৈভব লাভকরেন এবং তা দ্বারা তিনি স্বীয় গজনি সাম্রাজ্যকে সমৃদ্ধিশালী ও গৌরবান্বিত করে গড়ে তোলেন।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

ক
দেবল বন্দর কোথায় অবস্থিত?
খ
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

ক
আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
খ
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

ক
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।