উদ্দীপকের আলোকে উক্ত মন্দির অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত মন্দির তথা সোমনাথ মন্দির অভিযানের প্রধান কারণ অর্থনৈতিক। এ অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। তিনি ১০০০ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ঐশ্বর্যপূর্ণ ভারতে মোট সতেরো বার অভিযান চালিয়ে বিস্ময়করভাবে প্রত্যেকবারই জয় লাভ করেন। এগুলোর মধ্যে সোমনাথ মন্দির বিজয় (ভারতে তার ১৬তম অভিযান) ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মাহমুদ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণে ভারতে এ অভিযান পরিচালনা করেন। তবে কোনো কোনো ঐতিহাসিক তার এ অভিযানের কারণ হিসেবে সম্পদের প্রতি মোহকে দায়ী করেন। ভারতের তৎকালীন চালুক্য রাজ্যের (বর্তমান গুজরাট অঞ্চল) কাথিওয়াড় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির প্রচুর ধনরত্ন আর মূর্তি-বিগ্রহাদিতে পরিপূর্ণ ছিল। ঐতিহাসিক বিবরণ মতে, এ মন্দির বিজয় সুলতান মাহমুদের সাধ্যের বাইরে ছিল বলে পুরোহিতরা মনে করতেন। তবে মাহমুদ ঠিকই এতে সফল হন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। এ বছরের জানুয়ারি মাসে মাহমুদ সোমনাথের দ্বারে পৌঁছান। রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও মন্দিরের পুরোহিতরা প্রবল বাধা দিলেও তারা সুলতানের বাহিনীর কাছে পরাজিত হন। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটির বেশি স্বর্ণমুদ্রা এবং দু'শ মণ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরবচিহ্ন সংযুক্ত করে।' এ বিজয় তাকে মুসলমানদের অনেকের কাছে মহানায়করূপে চিহ্নিত করে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক উদ্দেশ্যে পরিচালিত সোমনাথ মন্দির অভিযানের ফলে সুলতান মাহমুদ অগণিত ধনরত্ন ও ঐশ্বর্য-বৈভব লাভকরেন এবং তা দ্বারা তিনি স্বীয় গজনি সাম্রাজ্যকে সমৃদ্ধিশালী ও গৌরবান্বিত করে গড়ে তোলেন।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত মন্দির অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
