শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত রাজার পুনঃপ্রচেষ্টার সাফল্যের সাথে তোমার পঠিত কোন যুদ্ধের মিল পরিলক্ষিত হয়? বুঝিয়ে লেখো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাজার পুনঃপ্রচেষ্টার সাফল্যের সাথে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মুহাম্মদ ঘুরির সাফল্যের মিল রয়েছে। মুহাম্মদ ঘুরি ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে ভীষণভাবে পরাজিত হন। তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের পর তিনি দমে না গিয়ে প্রতিশোধস্পৃহায় উদ্দীপ্ত হয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধে অবতীর্ণ হন এবং জয়লাভ করেন। উদ্দীপকে রবার্ট ব্রুসের ক্ষেত্রেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে বলা হয়েছে, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস শত্রুদের দ্বারা রাজ্য থেকে বিতাড়িত হন। প্রাথমিক প্রচেষ্টায় তিনি রাজ্য উদ্ধারে ব্যর্থ হলেও নতুন উদ্যম ও অবিরাম প্রচেষ্টায় শত্রুবাহিনীকে পরাজিত করে তার হারানো রাজ্য উদ্ধার করেন। একইভাবে মুহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুছে ফেলার উদ্দেশ্যে এবং ভারতীয় উপমহাদেশে রাজ্য স্থাপনের দৃঢ় সংকল্প নিয়ে ১১৯২ খ্রিষ্টাব্দে ১,২০,০০০ সৈন্যসহ পুনরায় পৃথ্বিরাজ্যের বিরুদ্ধে অগ্রসর হন। মুসলিম বাহিনীর মোকাবিলায় পৃথ্বিরাজ তিন লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শ রাজপুত রাজা পৃথ্বিরাজের পতাকাতলে সমবেত হন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজপুত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ যুদ্ধে মুসলমানদের জয়ের ফলে ভারতে স্থায়ী মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, মুহাম্মদ ঘুরির তরাইনের দ্বিতীয় যুদ্ধে সাফল্যের সাথে রবার্ট ব্রুসের প্রচেষ্টার সাদৃশ্য পরিলক্ষিত হয়।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত রাজার পুনঃপ্রচেষ্টার সাফল্যের সাথে তোমার পঠিত কোন…

উদ্দীপক

স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস শত্রু কর্তৃক স্বীয় রাজ্য থেকে বিতাড়িত হন। প্রাথমিক প্রচেষ্টায় তিনি রাজ্য উদ্ধারে ব্যর্থ হয়ে পর্বত গুহায় আশ্রয় নেন। সেখানে তিনি একটি মাকড়সার পবর্তের দেয়াল বেয়ে ওপরে ওঠার অবিরাম প্রচেষ্টা দেখে নিজ রাজ্য পুনরুদ্ধারে ব্রতী হন। নতুন উদ্যম ও অবিরাম প্রচেষ্টায় তিনি শত্রুবাহিনীকে পরাস্ত করে তার রাজ্য পুনরুদ্ধারে সক্ষম হন।

উত্তর

জাহানসুজ উপাধি পেয়েছিলেন ঘুরি বংশীয় তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হুসাইন।

উত্তর

আবু রায়হান আল-বিরুনি ছিলেন মধ্যযুগের বিখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক। আল-বিরুনি ৯৭৩ খ্রিষ্টাব্দে মধ্য এশিয়ার খাওয়ারিজমে (আফগানিস্তানে অবস্থিত) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। দর্শন, ভূগোল, ইতিহাস, জ্যোতিষশাস্ত্রে তিনি বিশেষ বুৎপত্তি অর্জন করেন। তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ। তিনি সুলতান মাহমুদের দরবারের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রাজার পুনঃপ্রচেষ্টার সাফল্যের সাথে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মুহাম্মদ ঘুরির সাফল্যের মিল রয়েছে। মুহাম্মদ ঘুরি ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে ভীষণভাবে পরাজিত হন। তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের পর তিনি দমে না গিয়ে প্রতিশোধস্পৃহায় উদ্দীপ্ত হয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধে অবতীর্ণ হন এবং জয়লাভ করেন। উদ্দীপকে রবার্ট ব্রুসের ক্ষেত্রেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে বলা হয়েছে, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস শত্রুদের দ্বারা রাজ্য থেকে বিতাড়িত হন। প্রাথমিক প্রচেষ্টায় তিনি রাজ্য উদ্ধারে ব্যর্থ হলেও নতুন উদ্যম ও অবিরাম প্রচেষ্টায় শত্রুবাহিনীকে পরাজিত করে তার হারানো রাজ্য উদ্ধার করেন। একইভাবে মুহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুছে ফেলার উদ্দেশ্যে এবং ভারতীয় উপমহাদেশে রাজ্য স্থাপনের দৃঢ় সংকল্প নিয়ে ১১৯২ খ্রিষ্টাব্দে ১,২০,০০০ সৈন্যসহ পুনরায় পৃথ্বিরাজ্যের বিরুদ্ধে অগ্রসর হন। মুসলিম বাহিনীর মোকাবিলায় পৃথ্বিরাজ তিন লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শ রাজপুত রাজা পৃথ্বিরাজের পতাকাতলে সমবেত হন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজপুত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ যুদ্ধে মুসলমানদের জয়ের ফলে ভারতে স্থায়ী মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, মুহাম্মদ ঘুরির তরাইনের দ্বিতীয় যুদ্ধে সাফল্যের সাথে রবার্ট ব্রুসের প্রচেষ্টার সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রাজা অর্থাৎ রবার্ট ব্রুসের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। মুহাম্মদ ঘুরি ভারতের শোচনীয় রাজনৈতিক অবস্থা অনুধাবন করে এখানে একটি স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করা। তাই এ দেশে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছিলেন। উদ্দীপকে এ বিষয়টিই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, রাজা রবার্ট ব্রুস রাজ্য উদ্ধারে ব্যর্থ হয়ে পর্বতের গুহায় আশ্রয় নেন। পরবর্তী সময়ে নতুন উদ্যম ও অবিরাম প্রচেষ্টায় তিনি শত্রুবাহিনীকে পরাস্ত করে তার রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হন। একইভাবে মুহাম্মদ ঘুরি ছিলেন একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ। তার লক্ষ্য ছিল ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি ভারতের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেন। তিনি প্রথম পরাজয়ে হতোদ্যম না হয়ে লক্ষ্য বাস্তবায়নে অবিচল দৃঢ়তার পরিচয় দেন। ফলে তিনি বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত একটি বিশাল মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তা ৭০০ বছর স্থায়ী হয়েছিল। ভারতীয় ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, প্রথম থেকে মুহাম্মদ ঘুরি ভিন্ন পন্থা অবলম্বন করেন; তিনি তার অধিকৃত অঞ্চলগুলোকে সুসংঘবদ্ধ করার প্রয়াস পান এবং এ কাজে তিনি তার বিশ্বস্ত প্রতিনিধি কুতুবউদ্দিনের সহায়তা লাভ করেন। যিনি দিল্লিতে পরবর্তীকালে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। শুধু মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা নয়, একটি সুষ্ঠু ও ন্যায়সংগত শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি অসাধারণ দক্ষতা ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। উপরের আলোচনায় প্রতীয়মান হয়, ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মুহাম্মদ ঘুরি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন, যা তাকে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

ক
দেবল বন্দর কোথায় অবস্থিত?
খ
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

ক
আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
খ
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

ক
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।