উদ্দীপকে উল্লেখিত রাজার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পাঠ্যপুস্তকে পঠিত শাসকের ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাজা অর্থাৎ রবার্ট ব্রুসের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। মুহাম্মদ ঘুরি ভারতের শোচনীয় রাজনৈতিক অবস্থা অনুধাবন করে এখানে একটি স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করা। তাই এ দেশে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছিলেন। উদ্দীপকে এ বিষয়টিই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, রাজা রবার্ট ব্রুস রাজ্য উদ্ধারে ব্যর্থ হয়ে পর্বতের গুহায় আশ্রয় নেন। পরবর্তী সময়ে নতুন উদ্যম ও অবিরাম প্রচেষ্টায় তিনি শত্রুবাহিনীকে পরাস্ত করে তার রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হন। একইভাবে মুহাম্মদ ঘুরি ছিলেন একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ। তার লক্ষ্য ছিল ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি ভারতের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেন। তিনি প্রথম পরাজয়ে হতোদ্যম না হয়ে লক্ষ্য বাস্তবায়নে অবিচল দৃঢ়তার পরিচয় দেন। ফলে তিনি বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত একটি বিশাল মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তা ৭০০ বছর স্থায়ী হয়েছিল। ভারতীয় ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, প্রথম থেকে মুহাম্মদ ঘুরি ভিন্ন পন্থা অবলম্বন করেন; তিনি তার অধিকৃত অঞ্চলগুলোকে সুসংঘবদ্ধ করার প্রয়াস পান এবং এ কাজে তিনি তার বিশ্বস্ত প্রতিনিধি কুতুবউদ্দিনের সহায়তা লাভ করেন। যিনি দিল্লিতে পরবর্তীকালে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। শুধু মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা নয়, একটি সুষ্ঠু ও ন্যায়সংগত শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি অসাধারণ দক্ষতা ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। উপরের আলোচনায় প্রতীয়মান হয়, ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মুহাম্মদ ঘুরি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন, যা তাকে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রাজার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পাঠ্যপুস্তকে পঠিত শ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
