উদ্দীপকে বর্ণিত ঘটনাবলির সাথে তোমার পঠিত কোন শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে? তার একটি উল্লেখযোগ্য অভিযানের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাবলির সাথে আমার পঠিত সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান সোমনাথ মন্দির বিজয়। সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। তিনি ১০০০ থেকে ১০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে ঐশ্বর্যপূর্ণ ভারতে মোট সতেরো বার অভিযান চালিয়ে বিস্ময়করভাবে প্রত্যেক বারই জয় লাভ করেন। এগুলোর মধ্যে ১৬তম অভিযান তথা সোমনাথ মন্দির বিজয় ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মাহমুদ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণে ভারতে অভিযান পরিচালনা করেন। তবে কোনো কোনো ঐতিহাসিক তার এ অভিযানের কারণ হিসেবে সম্পদের প্রতি মোহকে দায়ী করেন। ভারতের তৎকালীন চালুক্য রাজ্যের (বর্তমান গুজরাট অঞ্চল) কাথিওয়াড় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির প্রচুর ধনরত্ন আর মূর্তি-বিগ্রহন দিতে পরিপূর্ণ ছিল। ঐতিহাসিক বিবরণ মতে, এ মন্দির বিজয় সুলতান মাহমুদের সাধ্যের বাইরে ছিল বলে পুরোহিতরা মনে করতেন। তবে তাদের ধারণা ভুল প্রমাণিত করে মাহমুদ এ অভিযান সফল হন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। এ বছরের জানুয়ারি মাসে তিনি সোমনাথের দ্বারে পৌঁছান। রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও মন্দিরের পুরোহিতরা প্রবল বাধা দিলেও তারা সুলতানের বাহিনীর কাছে পরাজিত হন। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটি স্বর্ণমুদ্রা এবং দু'শ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরবচিহ্ন সংযুক্ত করে।' তাই বলা যায়, সোমনাথ মন্দির বিজয় ছিল চিত্রে প্রদর্শিত শাসক সুলতান মাহমুদের ভারতে পরিচালিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভিযান।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাবলির সাথে তোমার পঠিত কোন শাসকের অভিযানের সাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
