শেয়ারFacebookWhatsApp

উক্ত শাসকের অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।

উত্তর: উক্ত শাসক অর্থাৎ সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য অর্থনৈতিক ছিল বলে আমি মনে করি। ধন-সম্পদ সংগ্রহ কিংবা নিজের বীরত্ব প্রদর্শনের জন্য ইতিহাসে বহু যুদ্ধ-বিগ্রহ হয়েছে। অনেক শাসকই অর্থনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে একের পর এক রাজ্য আক্রমণ করেছেন। সুলতান মাহমুদ ছিলেন তাদের অন্যতম। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনেকে মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি ভারতে বার বার অভিযান প্রেরণ করেছিলেন। ঐতিহাসিক মোহাম্মদ হাবিব বলেন, 'এটি ধর্মযুদ্ধ ছিল না, বরং গৌরব ও স্বর্ণের লোভেই সংঘটিত পার্থিব যুদ্ধ।' ধনলিন্সার তীব্র বাসনা তার অভিযানে প্রতিফলিত হয়েছে। 'An Advanced History of India [গণিত] গ্রন্থেও 'ভারতীয় ধনৈশ্বর্য' সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে। এম মোহর আলীর মতে, 'সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের উন্নয়ন, রাজ্যকে সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ায় অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল।' সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করেছিলেন। গজনিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি ভারতে ১৭ বার অভিযান পরিচালনা করেন।' উপরের আলোচনা থেকে বলা যায়, ধন-সম্পদ সংগ্রহ করাই সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল লক্ষ্য ছিল। তার যদি অর্থনৈতিক ছাড়া ধর্মীয় বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকত তাহলে ধন-সম্পদ লুণ্ঠন করেই নিজ রাজ্যে ফিরে যেতেন না বরং বিজিত রাজ্যে তার শাসন প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার করতেন।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উক্ত শাসকের অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ …

উদ্দীপক

পার্শ্ববর্তী দেশে বারবার অভিযান পরিচালনা করে আবার নিজ দেশে ফিরে আসতেন খ্যাতিমান শাসক সেলিম চৌধুরী। রাজ্যের পরিধি বাড়ানোর সুযোগ থাকলেও তিনি তার অধিকৃত একটি মাত্র অঞ্চলকে সাম্রাজ্যভুক্ত করেন এবং বাকি ধন সম্পদ দিয়ে নিজ সাম্রাজ্যকে সমৃদ্ধ করেন। তাই অনেকেই তার অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত হন।

উত্তর

সুলতান মাহমুদ তার অধিকৃত পাঞ্জাব অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন।

উত্তর

মুহাম্মদ ঘুরি ও পৃথ্বিরাজের মধ্যে ১১৯১ ও ১১৯২ খ্রিষ্টাব্দে যথাক্রমে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। ১১৯১ খ্রিষ্টাব্দে ভারতের থানেশ্বরের নিকটবর্তী তরাইনের রণক্ষেত্রে চৌহান রাজা পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনী এবং মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধই তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে কনৌজরাজ জয়চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজা এ যুদ্ধে যোগ দেন। যুদ্ধে মুসলিম বাহিনী ভীষণভাবে পরাজিত হয়। তরাইনের প্রথম যুদ্ধের পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য মুহাম্মদ ঘুরি ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেন। দৃঢ় সংকল্প আর অসীম সাহসের সাথে যুদ্ধ করে তিনি সম্মিলিত রাজপুত বাহিনী এবং চৌহান রাজা পৃথ্বিরাজকে শোচনীয়ভাবে পরাজিত করেন। এভাবে মুহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয় লাভ করে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনাবলির সাথে আমার পঠিত সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান সোমনাথ মন্দির বিজয়। সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। তিনি ১০০০ থেকে ১০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে ঐশ্বর্যপূর্ণ ভারতে মোট সতেরো বার অভিযান চালিয়ে বিস্ময়করভাবে প্রত্যেক বারই জয় লাভ করেন। এগুলোর মধ্যে ১৬তম অভিযান তথা সোমনাথ মন্দির বিজয় ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মাহমুদ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণে ভারতে অভিযান পরিচালনা করেন। তবে কোনো কোনো ঐতিহাসিক তার এ অভিযানের কারণ হিসেবে সম্পদের প্রতি মোহকে দায়ী করেন। ভারতের তৎকালীন চালুক্য রাজ্যের (বর্তমান গুজরাট অঞ্চল) কাথিওয়াড় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির প্রচুর ধনরত্ন আর মূর্তি-বিগ্রহন দিতে পরিপূর্ণ ছিল। ঐতিহাসিক বিবরণ মতে, এ মন্দির বিজয় সুলতান মাহমুদের সাধ্যের বাইরে ছিল বলে পুরোহিতরা মনে করতেন। তবে তাদের ধারণা ভুল প্রমাণিত করে মাহমুদ এ অভিযান সফল হন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। এ বছরের জানুয়ারি মাসে তিনি সোমনাথের দ্বারে পৌঁছান। রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও মন্দিরের পুরোহিতরা প্রবল বাধা দিলেও তারা সুলতানের বাহিনীর কাছে পরাজিত হন। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটি স্বর্ণমুদ্রা এবং দু'শ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরবচিহ্ন সংযুক্ত করে।' তাই বলা যায়, সোমনাথ মন্দির বিজয় ছিল চিত্রে প্রদর্শিত শাসক সুলতান মাহমুদের ভারতে পরিচালিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভিযান।

উত্তর

উক্ত শাসক অর্থাৎ সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য অর্থনৈতিক ছিল বলে আমি মনে করি। ধন-সম্পদ সংগ্রহ কিংবা নিজের বীরত্ব প্রদর্শনের জন্য ইতিহাসে বহু যুদ্ধ-বিগ্রহ হয়েছে। অনেক শাসকই অর্থনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে একের পর এক রাজ্য আক্রমণ করেছেন। সুলতান মাহমুদ ছিলেন তাদের অন্যতম। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অনেকে মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি ভারতে বার বার অভিযান প্রেরণ করেছিলেন। ঐতিহাসিক মোহাম্মদ হাবিব বলেন, 'এটি ধর্মযুদ্ধ ছিল না, বরং গৌরব ও স্বর্ণের লোভেই সংঘটিত পার্থিব যুদ্ধ।' ধনলিন্সার তীব্র বাসনা তার অভিযানে প্রতিফলিত হয়েছে। 'An Advanced History of India′India^{\prime} গ্রন্থেও 'ভারতীয় ধনৈশ্বর্য' সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে। এম মোহর আলীর মতে, 'সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের উন্নয়ন, রাজ্যকে সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ায় অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল।' সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভাণ্ডার মনে করেছিলেন। গজনিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি ভারতে ১৭ বার অভিযান পরিচালনা করেন।' উপরের আলোচনা থেকে বলা যায়, ধন-সম্পদ সংগ্রহ করাই সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল লক্ষ্য ছিল। তার যদি অর্থনৈতিক ছাড়া ধর্মীয় বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকত তাহলে ধন-সম্পদ লুণ্ঠন করেই নিজ রাজ্যে ফিরে যেতেন না বরং বিজিত রাজ্যে তার শাসন প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার করতেন।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

ক
দেবল বন্দর কোথায় অবস্থিত?
খ
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

ক
আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
খ
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

ক
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।