নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সুলতান 'ক' ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ১১৯১ খ্রিষ্টাব্দে তার সাথে এক হিন্দু রাজার যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান 'ক' পরাজিত হন এবং তিনি এ যুদ্ধে আহত হন । Q. উদ্দীপকে সুলতানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের সাদৃশ্য রয়েছে?
ক. মুহাম্মদ বিন কাসিম
খ. মুহাম্মদ ঘুরি
গ. সুলতান মাহমুদ
ঘ. কুতুবউদ্দিন আইবেক
উত্তর: মুহাম্মদ ঘুরি
ব্যাখ্যা: ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে ঘুর প্রদেশের শাসক মুহাম্মদ ঘুরির সাথে দিল্লির চৌহান বংশীয় হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুহাম্মদ ঘুরি শোচনীয়ভাবে পরাজিত এবং মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে তিনি ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে ভারতে মুসলিম শাসনের প্রকৃত ভিত্তি স্থাপন করেন। তাই উদ্দীপকের সুলতান 'ক'-এর সাথে ইতিহাসের মুহাম্মদ ঘুরির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · MCQ