নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: রাজ্য সম্প্রসারণনীতি বাস্তবায়নের লক্ষ্যে মেদিনীপুর অঞ্চলের শাসনকর্তা শাহ ইসমাইল গজনভী সীমান্তবর্তী বিরুলিয়া অঞ্চল আক্রমণ করেন। প্রথমবার তিনি বিরুলিয়ার শাসনকর্তার নিকট পরাজিত হলেও দ্বিতীয় পর্যায়ের আক্রমণে সাফল্য লাভ করেন। Q. উদ্দীপকে বর্ণিত মেদিনীপুর অঞ্চলের শাসনকর্তার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পঠিত শাসকের নাম কী?
ক. মুহাম্মাদ বিন কাসিম
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ ঘুরি
ঘ. জহির উদ্দিন মুহাম্মদ বাবর
উত্তর: মুহাম্মদ ঘুরি
ব্যাখ্যা: উদ্দীপকে বর্ণিত পরাজয়ের পর পুনরায় আক্রমণের মাধ্যমে সাফল্যের ঘটনাটি সুলতান মুহাম্মদ ঘুরীর ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিলেন, কিন্তু ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি পুনরায় আক্রমণ করে বিজয়ী হন এবং ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · MCQ