শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সমাজের অবস্থা তোমার পাঠ্যবইয়ের প্রাক মুসলিম ভারতের সমাজব্যবস্থার মতোই- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজের অবস্থা আমার পাঠ্যবইয়ের প্রাক-মুসলিম ভারতের সমাজব্যবস্থার মতোই মন্তব্যটি যথার্থ। - মুসলমানদের ভারত আক্রমণের সময় ভারতের সামাজিক অবস্থা শোচনীয় ছিল এবং এখানে জাতিভেদ ও বর্ণভেদ প্রথা ছিল প্রকট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে হিন্দু সমাজ বিভক্ত ছিল। এক শ্রেণির সাথে অন্য শ্রেণির ছেলেমেয়ের বিয়েশাদী, সামাজিক লেনদেন কল্পনাই করা যেত না। এসময়ে বৈশ্যদের ধর্মীয় বাণী শোনা অপরাধ ছিল। তারা সকল সুবিধা থেকে বঞ্চিত ছিল। সামাজিক বিভেদ জাতীয় চেতনা গঠনের অন্তরায় ছিল। সকল সুযোগ-সুবিধা ব্রাহ্মণরা ভোগ করত। বর্ণভেদজনিত কারণে ব্রাহ্মণরা সাধারণত ধর্ম-কর্ম ও আচার-অনুষ্ঠানে ব্যস্ত থাকত। ক্ষত্রিয়রা যুদ্ধবিগ্রহ, বৈশ্যরা ব্যবসায় বাণিজ্য ও শূদ্ররা কৃষি ও সাধারণ বৃত্তি পেশায় নিয়োজিত ছিল। গবেষক ও অধ্যাপক মুহাম্মদ ইনাম-উল-হক বলেন, "হিন্দুদের মধ্যে শ্রেণিবিভাগ নীতি নিম্নস্তরের লোকদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে।" সমাজে একাধিক বিবাহ প্রথা প্রচলিত থাকলেও বিধবা বিবাহ প্রথার প্রচলন ছিল না। প্রাচীন ভারতে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে সহমরণ বরণ করতে হতো- যা সতীদাহ প্রথা নামে খ্যাত। সতীদাহ বলতে বোঝায় স্বামী মারা গেলে স্ত্রীকে সামাজিক রীতি অনুযায়ী স্বামীর চিতায় পুড়িয়ে মারার রীতি। সমাজে অস্পৃশ্যতাও বজায় ছিল। মৌর্যযুগে ভারতবর্ষে দাসপ্রথা সামাজিক অনুশাসনে পরিণত হয়। নারীদের হাটবাজারে ক্রয়-বিক্রয় করা হতো এবং তাদেরকে প্রাসাদে দাসদাসীরূপে নিয়োগ করা হতো। তবে মৌর্য যুগে ভারতীয় সমাজে নারীদের মর্যাদা ছিল এবং তারা সাহিত্য ও দর্শনে কৃতিত্বের অধিকারী ছিল। হিন্দুধর্ম ও সমাজের ওপর মন্তব্য প্রসঙ্গে ড. ঈশ্বরীপ্রসাদ বলেন, "ধর্ম কুসংস্কারে ভারাক্রান্ত ছিল এবং সমাজ একটি কঠোর বর্ণ নীতির আওতায় আবদ্ধ ছিল, যা বিভিন্ন দলের মধ্যে ঐক্য স্থাপনকে অসম্ভব করে তুলেছিল।" অতএব, উদ্দীপকে প্রাক-মুসলিম ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার অনুরূপ চিত্র ফুটে ওঠেছে। তাই ভারতের সমাজের অবস্থা প্রাক-মুসলিম ভারতবর্ষের সমাজব্যবস্থার মতোই- মন্তব্যটি যথার্থ।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সমাজের অবস্থা তোমার পাঠ্যবইয়ের প্রাক মুসলিম ভারতে…

উদ্দীপক

সুমন যে সমাজে বসবাস করত সে সমাজটি নানা জাতিভেদ প্রথা ও শ্রেণি বৈষম্যে বিভক্ত ছিল। সেখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত- এ চার শ্রেণির মানুষ বসবাস করত। সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য ছিল প্রকট। অধিকাংশ লোক নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণিতে বসবাস করলেও তাদের তেমন কোনো অধিকার বা সামাজিক মর্যাদা ছিল না। প্রথম দুই শ্রেণিই সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করত এবং তাদের হাতেই ছিল মূলত সকল ক্ষমতা।

উত্তর

রাজা দাহিরের স্ত্রীর নাম রানীবাঈ।

উত্তর

৩,৪০০ মাইল সমুদ্র সমতট সংবলিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আর্যদের আগমন থেকে শুরু করে আধুনিককালে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতে প্রবেশ করেছে। প্রাচীন যুগে আর্য, দ্রাবিড়, পারসিক প্রভৃতি; মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল এবং আধুনিক যুগে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। ফলে ভারতবর্ষ এক মহামানবের সাগরে পরিণত হয়েছে। মূলত এজন্যই ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যা দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমাজের সাথে প্রাক-মুসলিম ভারতের হিন্দু সমাজের বৈষম্যের মিল খুঁজে পাওয়া য়ায়। উদ্দীপকে দেখা যায়, সুমন যে সমাজে বসবাস করত সে সমাজটি নানা জাতিভেদ প্রথা ও শ্রেণি বৈষম্যে বিভক্ত ছিল। সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম ছিল প্রকট। নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের তেমন কোনো অধিকার বা সামাজিক মর্যাদা ছিল না, যা প্রাক মুসলিম ভারতের হিন্দু সমাজের বৈষম্যের অনুরূপ। আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা শোচনীয় ছিল। তখন ভারতবর্ষের সমাজব্যবস্থায় বর্ণভেদ প্রথা চালু ছিল। পেশাগত ভিত্তিতে সমাজ ৪টি শ্রেণিতে বিভক্ত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চারটি বর্ণ বিদ্যমান ছিল। ব্রাহ্মণরা পূজা-অর্চনা পরিচালনা ও অধ্যাপনা করত। ক্ষত্রিয়রা পেশায় ছিল সৈনিক। বৈশ্যরা ব্যবসায় বাণিজ্য করত। আর শূদ্ররা কৃষিকাজ, মৎস্য শিকার ও অন্যান্য কাজ করত। সমাজে বৈশ্য ও শূদ্রদের সংখ্যা বেশি হলেও তারা ছিল অবহেলিত ও বঞ্চিত। তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতো। অন্যদিকে, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা ছিল সমাজে মর্যাদাবান। ধর্মকর্ম ও শিক্ষাদীক্ষায় তাদের একাধিপত্য ছিল। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা অন্য বর্ণের লোকের সাথে সামাজিক মেলামেশা করত না। এক বর্ণের সাথে অন্য বর্ণের লোকের বিবাহ হতো না। সমাজে সহমরণ প্রথা চালু ছিল। বর্ণভেদ প্রথা এতই প্রকট ছিল যে, ব্রাহ্মণরা শূদ্রদের অস্পৃশ্য বলে মনে করত। তারা শূদ্রদের ছায়া মাড়াত না। এতে নাকি তারা অপবিত্র হয়ে যেত। এমনকি শূদ্রদের গীতা শোনাও নিষিদ্ধ ছিল। অতএব, উদ্দীপকে বর্ণিত সমাজের সাথে প্রাক মুসলিম ভারতের হিন্দু সমাজের বৈষম্যের সাদৃশ্য রয়েছে। কেননা উদ্দীপকে বর্ণিত সুমনের সমাজে যেরূপ শ্রেণি বৈষম্য ছিল অনুরূপ অবস্থা মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সমাজে ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমাজের অবস্থা আমার পাঠ্যবইয়ের প্রাক-মুসলিম ভারতের সমাজব্যবস্থার মতোই মন্তব্যটি যথার্থ। - মুসলমানদের ভারত আক্রমণের সময় ভারতের সামাজিক অবস্থা শোচনীয় ছিল এবং এখানে জাতিভেদ ও বর্ণভেদ প্রথা ছিল প্রকট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে হিন্দু সমাজ বিভক্ত ছিল। এক শ্রেণির সাথে অন্য শ্রেণির ছেলেমেয়ের বিয়েশাদী, সামাজিক লেনদেন কল্পনাই করা যেত না। এসময়ে বৈশ্যদের ধর্মীয় বাণী শোনা অপরাধ ছিল। তারা সকল সুবিধা থেকে বঞ্চিত ছিল। সামাজিক বিভেদ জাতীয় চেতনা গঠনের অন্তরায় ছিল। সকল সুযোগ-সুবিধা ব্রাহ্মণরা ভোগ করত। বর্ণভেদজনিত কারণে ব্রাহ্মণরা সাধারণত ধর্ম-কর্ম ও আচার-অনুষ্ঠানে ব্যস্ত থাকত। ক্ষত্রিয়রা যুদ্ধবিগ্রহ, বৈশ্যরা ব্যবসায় বাণিজ্য ও শূদ্ররা কৃষি ও সাধারণ বৃত্তি পেশায় নিয়োজিত ছিল। গবেষক ও অধ্যাপক মুহাম্মদ ইনাম-উল-হক বলেন, "হিন্দুদের মধ্যে শ্রেণিবিভাগ নীতি নিম্নস্তরের লোকদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে।" সমাজে একাধিক বিবাহ প্রথা প্রচলিত থাকলেও বিধবা বিবাহ প্রথার প্রচলন ছিল না। প্রাচীন ভারতে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে সহমরণ বরণ করতে হতো- যা সতীদাহ প্রথা নামে খ্যাত। সতীদাহ বলতে বোঝায় স্বামী মারা গেলে স্ত্রীকে সামাজিক রীতি অনুযায়ী স্বামীর চিতায় পুড়িয়ে মারার রীতি। সমাজে অস্পৃশ্যতাও বজায় ছিল। মৌর্যযুগে ভারতবর্ষে দাসপ্রথা সামাজিক অনুশাসনে পরিণত হয়। নারীদের হাটবাজারে ক্রয়-বিক্রয় করা হতো এবং তাদেরকে প্রাসাদে দাসদাসীরূপে নিয়োগ করা হতো। তবে মৌর্য যুগে ভারতীয় সমাজে নারীদের মর্যাদা ছিল এবং তারা সাহিত্য ও দর্শনে কৃতিত্বের অধিকারী ছিল। হিন্দুধর্ম ও সমাজের ওপর মন্তব্য প্রসঙ্গে ড. ঈশ্বরীপ্রসাদ বলেন, "ধর্ম কুসংস্কারে ভারাক্রান্ত ছিল এবং সমাজ একটি কঠোর বর্ণ নীতির আওতায় আবদ্ধ ছিল, যা বিভিন্ন দলের মধ্যে ঐক্য স্থাপনকে অসম্ভব করে তুলেছিল।" অতএব, উদ্দীপকে প্রাক-মুসলিম ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার অনুরূপ চিত্র ফুটে ওঠেছে। তাই ভারতের সমাজের অবস্থা প্রাক-মুসলিম ভারতবর্ষের সমাজব্যবস্থার মতোই- মন্তব্যটি যথার্থ।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

ক
দেবল বন্দর কোথায় অবস্থিত?
খ
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

ক
আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
খ
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

ক
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।