শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উক্ত মন্দির অভিযানের কারণ ও ফলাফল লেখ।

উত্তর: উক্ত মন্দির তথা সোমনাথ মন্দিরে আক্রমণের কারণ ছিল অর্থনৈতিক এবং এর ফল হিসেবে সুলতান মাহমুদ প্রচুর ধনরত্ন লাভ করেন। নিচে এর কারণ ও ফলাফল বিশ্লেষণ করা হলো- সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে রচিত বিপুল ধন-সম্পদের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং সুলতান মাহমুদ বিপুল পরিমাণ ধন-সম্পদ লাভ করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল সোমনাথ মন্দির আক্রমণ। অধ্যাপক নাজিম সোমনাথ অভিযানকে ইসলামের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক কাজ বলে অভিহিত করেছেন। ড. মো. মোহর আলী বলেন, সোমনাথ অভিযান ছিল মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। সোমনাথ মন্দিরটি গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত। মন্দিরটি ছিল প্রভৃত ধনৈশ্বর্যে পরিপূর্ণ। মুসলিম ঐতিহাসিকদের বিবরণ মতে, মন্দিরের পুরোহিতদের ধারণা ছিল এ মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধনরাজির সংবাদ পেয়ে সুলতান মাহমুদ সোমনাথ আক্রমণের সিদ্ধান্ত নেন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথের দ্বারে পৌঁছান। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতদের প্রবল বাধ্য সত্ত্বেও এ অভিযানে সুলতান মাহমুদ জয়লাভ করেন। মন্দিরসহ ৩০০ বিগ্রহ ধ্বংস করা হয়। এ মন্দির থেকে মাহমুদ দু'কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দু'শ মণ মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান। ঈশ্বরী প্রসাদ বলেন, "সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে।" এ বিজয় তাকে মুসলমানদের অনেকের কাছে মহানায়করূপে চিহ্নিত করে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মাহমুদ প্রচুর ধনরত্ন লাভের আশায় সোমনাথ মন্দিরে আক্রমণ করেন এবং এগুলো থেকে অনেক অর্থসম্পদ লাভ করেন।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উক্ত মন্দির অভিযানের কারণ ও ফলাফল লেখ।

উদ্দীপক

মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিতদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো। চার্চের প্রধানরা রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাশীল হওয়ায় সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ চার্চের ভেতর গচ্ছিত রাখত। চার্চগুলো জমাকৃত সম্পদের কারণে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হতো।

উত্তর

কিতাব আল হিন্দ গ্রন্থটির রচয়িতা আল বেরুনি।

উত্তর

৩,৪০০ মাইল সমুদ্র সমতট সংবলিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আর্যদের আগমন থেকে শুরু করে আধুনিককালে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতে প্রবেশ করেছে। প্রাচীন যুগে আর্য, দ্রাবিড়, পারসিক প্রভৃতি; মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল এবং আধুনিক যুগে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। ফলে ভারতবর্ষ এক মহামানবের সাগরে পরিণত হয়েছে। মূলত এজন্যই ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যা দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চার্চগুলোতে বহিঃশত্র কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে বলা হয়েছে , মধ্যযুগে ধর্মাশ্রিত ইউরোপের চার্চগুলো পুরোহিত দ্বারা পরিচালিত হতো এবং এগুলো রাজনৈতিক ক্ষমতাশালী ছিল। সাধারণ মানুষ সেখানে অর্থ জমা রাখত। আর এ গচ্ছিত সম্পদের কারণে তারা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতো। এ চার্চগুলোর বহিঃশত্রর দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সুলতান মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দির অভিযানের সাদৃশ্য লক্ষ করা যায়। গুজরাটের কাথিওয়াড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। মন্দিরের স্থাপত্যশৈলী ছিল সুশোভিত। এ মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ দেবোত্তর সম্পত্তি হিসেবে দশ হাজার গ্রাম দান করেন। ১০২৩ খ্রিষ্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং ১০২৪ খ্রিষ্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ প্রান্তরে পৌঁছেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, ৪১৬-৪১৭ হিজরি মোতাবেক ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। মুলতান ও রাজপুতনার দুর্গম ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করে সুলতান মাহমুদ ১০২৬ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে পৌঁছেন। গুজরাটের রাজা ভীমদেব ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গ সোমনাথ মন্দিরের পবিত্রতা রক্ষার্থে এগিয়ে আসেন। কিন্তু মুসলমানদের অদম্য সাহস, যুদ্ধস্পৃহা, তেজস্বিতা ও কৌশলের নিকট হিন্দুদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। ১০২৬ সালের ৬ জানুয়ারি সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ঈশ্বরী প্রসাদের মতে, ৫,০০০ হিন্দু সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়। সুলতান মাহমুদ সোমনাথ, মন্দির হতে দুই কোটি দিনার, মণি-মানিক্য, হীরা- জহরত ও প্রচুর ধনসম্পদ লাভ করেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চার্চগুলোতে বহিঃশত্রুর আক্রমণের সাথে সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের মিল রয়েছে।

উত্তর

উক্ত মন্দির তথা সোমনাথ মন্দিরে আক্রমণের কারণ ছিল অর্থনৈতিক এবং এর ফল হিসেবে সুলতান মাহমুদ প্রচুর ধনরত্ন লাভ করেন। নিচে এর কারণ ও ফলাফল বিশ্লেষণ করা হলো- সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে রচিত বিপুল ধন-সম্পদের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং সুলতান মাহমুদ বিপুল পরিমাণ ধন-সম্পদ লাভ করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল সোমনাথ মন্দির আক্রমণ। অধ্যাপক নাজিম সোমনাথ অভিযানকে ইসলামের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক কাজ বলে অভিহিত করেছেন। ড. মো. মোহর আলী বলেন, সোমনাথ অভিযান ছিল মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। সোমনাথ মন্দিরটি গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত। মন্দিরটি ছিল প্রভৃত ধনৈশ্বর্যে পরিপূর্ণ। মুসলিম ঐতিহাসিকদের বিবরণ মতে, মন্দিরের পুরোহিতদের ধারণা ছিল এ মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধনরাজির সংবাদ পেয়ে সুলতান মাহমুদ সোমনাথ আক্রমণের সিদ্ধান্ত নেন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথের দ্বারে পৌঁছান। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতদের প্রবল বাধ্য সত্ত্বেও এ অভিযানে সুলতান মাহমুদ জয়লাভ করেন। মন্দিরসহ ৩০০ বিগ্রহ ধ্বংস করা হয়। এ মন্দির থেকে মাহমুদ দু'কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দু'শ মণ মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান। ঈশ্বরী প্রসাদ বলেন, "সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে।" এ বিজয় তাকে মুসলমানদের অনেকের কাছে মহানায়করূপে চিহ্নিত করে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মাহমুদ প্রচুর ধনরত্ন লাভের আশায় সোমনাথ মন্দিরে আক্রমণ করেন এবং এগুলো থেকে অনেক অর্থসম্পদ লাভ করেন।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

ক
দেবল বন্দর কোথায় অবস্থিত?
খ
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

ক
আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
খ
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

ক
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।