উদ্দীপকের ঘটনার সাথে কোন সভ্যতার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে মিশরীয় সভ্যতার সাদৃশ্য পাওয়া যায়। মিশরীয় সভ্যতা প্রাচীন সভ্যতাসমূহের অন্যতম। মিশরকে নীলনদের দান হিসেবে অভিহিত করা হয়। কারণ মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। উদ্দীপকের গোমতী নদীর সাথে মিশরের নীল নদের এ অবদানের সাদৃশ্য লক্ষ্য করা যায়। উদ্দীপকের পদ্মা নদী তীরবর্তী এলাকা প্লাবনে প্লাবিত হয়ে ক্ষতির সম্মুখীন হলে সরকার নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা লাগব ও কৃষির উন্নয়নের ব্যবস্থা করেছে। মিশরের সভ্যতার ক্ষেত্রেও নীল নদের এমন ভূমিকা লক্ষ্য করা যায়। এ সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অপরিসীম। মিশরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, গৃহপশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদির বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। তারাই প্রথম প্লাবনের হাত থেকে রক্ষা পেতে নীল নদে বাঁধ নির্মাণ করেছিল। আবার বাঁদের সাহায্যে পানি ধরে রেখে তারা কৃষি কাজে ব্যবহার করত । এভাবে ঘর-গৃহস্থালির কাছ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে নীলনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিশর নীল নদের দানের ফলেই শস্য-শ্যামল ও সমৃদ্ধশালী দেশের পরিণত হয়েছে। অবশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত কুমিল্লার উন্নয়নে গোমতী নদীর ভূমিকা মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে কোন সভ্যতার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর