মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে কেন বেছে নিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: মদিনার অনুকূল পরিবেশ ও আল্লাহর হিজরতের নির্দেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন। তৎকালীন মক্কা ও মদিনা শরিফের জলবায়ু, ভূপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, মক্কার চেয়ে মদিনার জমি ছিল উর্বর এবং তুলনামূলক উত্তম। মদিনার আবহাওয়া ছিল আরামদায়ক। আবহাওয়া রুক্ষতার কারণে মক্কানগরীর লোকজনের মন-মেজাজ ছিল রুক্ষ। পক্ষান্তরে, মদিনার লোকজন ছিল নরম স্বভাবের, দয়ালু ও পরোপকারী। সে কারণে মদিনার লোকজন হযরত মুহাম্মদ (স.)-কে মদিনায় যেতে আমন্ত্রণ জানান। মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসী ছিল তুলনামূলক ধর্মভীরু। তারা পূর্ববর্তী আসমানী কিতাব পড়ত এবং ধর্মবেত্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখত। মদিনার অনেকেই জানত যে, শেষ জামানায় একজন নবি ও রাসুল আসবেন এবং তাঁর আগমনের সময় নিকটবর্তী হয়েছে। এজন্য তারা সেই নবির উম্মত হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। মদিনায় আউস ও খাযরাজ গোত্র ছিল অত্যন্ত প্রভাবশালী। কিন্তু বহু বছর পূর্ব থেকে এ দুই গোত্রের মধ্যে গোত্রীয় কলহ লেগেছিল। উভয় গোত্র একজন নিরপেক্ষ, অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন নেতার অভাব অনুভব করত। লোকমুখে মদিনাবাসী হযরত মুহাম্মদ (স.)-এর বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, নিরপেক্ষতা ও আধ্যাত্মিকতার কথা জানতে পারে। ফলে উভয় গোত্র হযরত মুহাম্মদ (সা.)-কে মদিনায় হিজরত করতে দাওয়াত দেন। তাছাড়া মদিনাবাসী মহানবি (সা.) এর মাতার দিক দিয়ে আত্মীয় ছিল। অতএব, মদিনার অনুকূল পরিবেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে কেন বেছে নিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর