শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভার্সাই সন্ধির সাথে তোমার পঠিত কোন সন্ধির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ভার্সাই সন্ধির সাথে আমার পঠিত হুদাইবিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, দীর্ঘ আলোচনার পর ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। ইতিহাসে যা ভার্সাই সন্ধি নামে পরিচিত। এ সন্ধিতে এমন কতকগুলো শর্ত আরোপ করা হয় যা জার্মানির জন্য ছিল অসম ও অবমাননাকর। তারপরেও জার্মানি শান্তির জন্য সকল শর্ত স্বীকার করে চূড়ান্ত পরাজয় মেনে নেয়। অনুরূপ ঘটনা ৬২৮ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) কর্তৃক সম্পাদিত হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। মহানবি (সা.) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করে ইসলাম সুপ্রতিষ্ঠিত করার ৬ বছর পর উমরাহ হজ পালন ও মাতৃভূমি মক্কা পরিদর্শনের জন্য ৬২৮ খ্রিস্টাব্দে ১৪০০ সাহাবি নিয়ে মক্কার দিকে রওয়ানা হন। কুরাইশ নেতারা এ সংবাদে ইকরামার নেতৃত্বে মুসলমানদের বার্তা প্রদান করলে মহানবি (সা.) হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। অতঃপর বহু ঘটনা পরিক্রমা ও আলাপ আলোচনার পর মহানবি (সা.) কুরাইশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা ইতিহাসে হুদাইবিয়ার চুক্তি নামে পরিচিত। এ চুক্তি আপাতত দৃষ্টিতে মুসলমানদের জন্য অবমাননাকর ছিল এবং এর অনেক শর্ত মুসলমানদের প্রতিকূলে ছিল। তবুও জার্মানির মতো শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমানরা তা মেনে নেয়। এ চুক্তির মাধ্যমে মদিনা ও মক্কার মধ্যে শান্তি স্থাপিত হয় এবং একে অপরের অক্রমণের হুমকি থেকে মুক্ত হয়। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (সা.)-কে রাষ্ট্রপ্রধান ও ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেয়। তাছাড়া এ চুক্তির মাধ্যমে মদিনা নিরাপত্তা লাভ করলে ইসলাম প্রচার ও প্রসারের অনুকূল পরিবেশ তৈরি হয়। এ সন্ধির গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় হিসেবে বর্ণনা করেছেন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের ভার্সাই সন্ধির সাথে হুদাইবিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

উদ্দীপকের ভার্সাই সন্ধির সাথে তোমার পঠিত কোন সন্ধির সাদৃশ্য রয়েছে? …

উদ্দীপক

দীর্ঘ আলোচনার পর ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। ইতিহাসে যা ভার্সাই সন্ধি নামে পরিচিত। এ সন্ধিতে এমন কতকগুলো শর্ত আরোপ করা হয় যা জার্মানির জন্য ছিল অসম ও অবমাননাকর। তারপরেও জার্মানি শান্তির জন্য সকল শর্ত স্বীকার করে চূড়ান্ত পরাজয় মেনে নেয়।

Chittagong · 2023

উত্তর

মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত।

উত্তর

মক্কার কুরাইশরা মদিনার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক লুটতরাজ করত। মদিনার রাষ্ট্রনায়ক হিসেবে নাগরিকদের ধন-মাল রক্ষার পবিত্র নীতিতে উদ্বুদ্ধ হয়ে হযরত মুহাম্মদ (সা.) ১২ সদস্যের একটি দলকে কুরাইশদের গতিবিধি নজরদারির জন্য পাঠান। উক্ত দলটি মক্কার নিকটবর্তী নাখলাতে অতর্কিতভাবে কুরাইশদের লুন্ঠনকারী একটি দলকে আক্রমণ করে এবং সে খণ্ডযুদ্ধে কুরাইশদের নেতা আমর বিন হাজরামি নিহত ও আরও দুই জন আহত হয়। ফলে মুসলমানদের সাথে কুরাইশদের শত্রুতা শতগুণে বৃদ্ধি পায় এবং খুনের প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবু জাহেলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বদরের যুদ্ধে উপনীত হয়। এ কারণে নাখলায় একটি খণ্ডযুদ্ধ হয় যাকে নাখলার যুদ্ধ বলা হয়।

উত্তর

উদ্দীপকে ভার্সাই সন্ধির সাথে আমার পঠিত হুদাইবিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, দীর্ঘ আলোচনার পর ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। ইতিহাসে যা ভার্সাই সন্ধি নামে পরিচিত। এ সন্ধিতে এমন কতকগুলো শর্ত আরোপ করা হয় যা জার্মানির জন্য ছিল অসম ও অবমাননাকর। তারপরেও জার্মানি শান্তির জন্য সকল শর্ত স্বীকার করে চূড়ান্ত পরাজয় মেনে নেয়। অনুরূপ ঘটনা ৬২৮ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) কর্তৃক সম্পাদিত হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। মহানবি (সা.) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করে ইসলাম সুপ্রতিষ্ঠিত করার ৬ বছর পর উমরাহ হজ পালন ও মাতৃভূমি মক্কা পরিদর্শনের জন্য ৬২৮ খ্রিস্টাব্দে ১৪০০ সাহাবি নিয়ে মক্কার দিকে রওয়ানা হন। কুরাইশ নেতারা এ সংবাদে ইকরামার নেতৃত্বে মুসলমানদের বার্তা প্রদান করলে মহানবি (সা.) হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। অতঃপর বহু ঘটনা পরিক্রমা ও আলাপ আলোচনার পর মহানবি (সা.) কুরাইশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা ইতিহাসে হুদাইবিয়ার চুক্তি নামে পরিচিত। এ চুক্তি আপাতত দৃষ্টিতে মুসলমানদের জন্য অবমাননাকর ছিল এবং এর অনেক শর্ত মুসলমানদের প্রতিকূলে ছিল। তবুও জার্মানির মতো শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমানরা তা মেনে নেয়। এ চুক্তির মাধ্যমে মদিনা ও মক্কার মধ্যে শান্তি স্থাপিত হয় এবং একে অপরের অক্রমণের হুমকি থেকে মুক্ত হয়। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (সা.)-কে রাষ্ট্রপ্রধান ও ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেয়। তাছাড়া এ চুক্তির মাধ্যমে মদিনা নিরাপত্তা লাভ করলে ইসলাম প্রচার ও প্রসারের অনুকূল পরিবেশ তৈরি হয়। এ সন্ধির গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় হিসেবে বর্ণনা করেছেন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের ভার্সাই সন্ধির সাথে হুদাইবিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে।

উত্তর

ইসলামের ইতিহাসে ৬২৮ খ্রিষ্টাব্দে সম্পাদিত হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে উল্লিখিত ভার্সাই সন্ধিতে কিছু অবমাননাকর শর্ত থাকলেও জার্মানি তা মেনে নেয়। কেননা এ শর্তসমূহ অবমাননাকর হলেও শান্তি বয়ে আনে। অনুরূপ আরবে শান্তি প্রতিষ্ঠার জন্য ও ইসলামের প্রসারে হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব ব্যাপক। এ সন্ধির মাধ্যমেই মক্কার কুরাইশরা ইসলামকে ধর্ম এবং মহানবি (সা.) কে মুসলমানদের অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করে। হুদাইবিয়ার সন্ধির ফলে সমগ্র আরবের মানুষ মুসলমানদের সাথে মেলামেশার সুযোগ পেলে ইসলাম দ্রুত প্রসার লাভ করে। এ সন্ধির পরই দুজন বীরশ্রেষ্ঠ সেনাপতি আমর বিন আল আস ও খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিক ইবনে হিশাম বলেন, মুহাম্মদ (সা.) যেখানে ১৪০০ সাহাবি নিয়ে হুদাইবিয়া গিয়েছিলেন। সেখানে দুই বছর ১০ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন। হুদাইবিয়া থেকে ফিরে এসে মহানবি (সা.) পারস্য, মিশর, আবিসিনিয়া, ইয়ামেন, ওমানসহ বিভিন্ন দেশের রাজাদের নিকট ইসলামের দাওয়াতপত্র প্রেরণ করে। ফলে ইসলামের পরিচিতি বিশ্বময়তা লাভ করে। হযরত আবু বকর (রা.) বলেন, "হুদাইবিয়া সন্ধির ফলে আমরা যেরূপ জয়ী হয়েছিলাম, সেরূপ কখনো হয়নি।” সৈয়দ আমীর আলী বলেন, বিশ্বাসীদের গভীর আত্মসংযম ও সন্ধির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন ইসলামের শত্রুদের মনে গভীর রেখাপাত করে। তাই আল্লাহ এ সন্ধির গুরুত্ব ও তাৎপর্য এবং সুদূরপ্রসারী ফলাফল বর্ণনা করে পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা মহাবিজয় বলে আখ্যায়িত করেছেন। পরিশেষে বলা যায়, আপাতত স্বার্থবিরোধী হলেও হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের জন্য ব্যাপক সুফল বয়ে এনেছিল।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

ক
হিজরত অর্থ কী?
খ
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
গ
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
ঘ
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিজরত অর্থ কী?

হিজরত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

ক
হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
খ
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

ক
মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
খ
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।হিজরত অর্থ কী?উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচমুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।