উদ্দীপকে উল্লিখিত সরকারপ্রধান কর্তৃক লিখিত সংবিধান প্রণয়ন অপেক্ষা মহানবি (সাঃ) কর্তৃক গৃহীত কর্মকান্ড অধিক তাৎপর্যপূর্ণ - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারপ্রধান কর্তৃক লিখিত সংবিধান প্রণয়ন অপেক্ষা মহানবি (সাঃ) কর্তৃক গৃহীত কর্মকান্ড অধিক তাৎপর্যপূর্ণ - নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : উদ্দীপকের মালয়েশিয়ার সংবিধান প্রণয়নের ফলে মালয়েশিয়ার জনগণের অধিকার সুনিশ্চিত হয়েছিল। এছাড়াও সদ্য স্বাধীন এই দেশে তাদের বিভিন্ন তাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় যার ফলে নাগরিকদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়। অপরদিকে মদিনা সনদ ছিল আরবের সর্বক্ষেত্রে সাধনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেননা সে সময় আরবে ছিল বিশৃঙ্খলা, অশান্তি ও অরাজকতা। উদ্দীপকের সরকার সদ্য স্বাধীনতা লাভ করায় তাদের মধ্যে অমিলের সম্ভাবনা কম ছিল। কিন্তু মদিনায় তখন ছিল গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা। আর সকল গোত্র ছিল নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহে লিপ্ত। তাই তাদেরকে মীমাংসা করে মদিনা সনদ প্রণয়ন তুলনামূলক বেশি তাৎপর্যপূর্ণ। তাছাড়া যেহেতু উদ্দীপকে স্বাধীনতা লাভ করা ছিল তাই তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল। কিন্তু মদিনার গোত্র গুলোর মধ্যে সেটি ছিল না। বরং মদিনা সনদে সাক্ষর করেই তারা যুদ্ধ সংঘর্ষ বন্ধ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। একই সাথে বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। এছাড়াও মদিনায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি হয়। পাশাপাশি সকল যুদ্ধ কলহ বন্ধ হওয়ায় জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত হয়। একই সালে প্রভাবশালীদের অত্যাচার বন্ধ হয়। ইমোতে দিয়ে মদিনায় রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়। আর এই মদিনা সনদের মধ্য দিয়েই মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয় এবং ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়। ফলে অতি দ্রুত ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার হয়, যা ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, "উদ্দীপকে উল্লিখিত সরকারপ্রধান কর্তৃক লিখিত সংবিধান প্রণয়ন অপেক্ষা মহানবি (সাঃ) কর্তৃক গৃহীত কর্মকান্ড অধিক তাৎপর্যপূর্ণ" উক্তিটি যথার্থ।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারপ্রধান কর্তৃক লিখিত সংবিধান প্রণয়ন অপেক্ষা …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর