গ্রন্থাকারে কুরআন লিপিবদ্ধ করার কারণ কি? ব্যাখ্যা কর।
উত্তর: কোরআন বিলুপ্তির আশঙ্কার কারণে এটি গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। রাসূল (সাঃ) এর যুগে আল-কোরআন বই আকারে সংরক্ষণ করা সম্ভব ছিল না। নাজিলের প্রথম দিকে লেখা চেয়ে কোরআন মুখস্থ করার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল। রাসূল (সাঃ) এর জীবদ্দশায়ই সাহাবায়ে কেরামের একটি বড় অংশ হাফেজে কোরআন হয়েছিলেন। ইয়ামামার যুগে এই হাফেজগণের অনেকেই শহীদ হন। এ অবস্থায় হযরত ওমর (রা.) মনে করলেন, এভাবে হাফেজগণ মৃত্যুবরণ করলে কুরআনের একটি বড় অংশ হারিয়ে যাবে। এ কারণে তার পরামর্শ হজরত আবু বকর (রা.) আল-কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
গ্রন্থাকারে কুরআন লিপিবদ্ধ করার কারণ কি? ব্যাখ্যা কর।
উত্তর