তুমি কি মনে কর যে, উক্ত বৈষম্য নারীর ক্ষমতায়নে বিরাট প্রতিবন্ধক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি, উক্ত বৈষম্য তথা জেন্ডার বৈষম্য নারীর ক্ষমতায়নে বিরাট প্রতিবন্ধক। বর্তমান পৃথিবীতে অর্ধেক মানুষ নারী। তাই নারীকে অবহেলা বা বঞ্চিত করে বিশ্বব্যাপী যথাযথ উন্নয়ন আশা করা যায় না। কিন্তু জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। বিশেষ করে এ বৈষম্যের কারণেই নারীদের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের তেমন অংশগ্রহণ নেই বলে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে আছি। জেন্ডারভিত্তিক বৈষম্যের কারণে আমাদের দেশের নারীদের উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত করা হয়। এছাড়া পরিবারে তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রেই নারীরা বৈষম্যের শিকার হয়। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো আর্থসামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন দিক দিয়ে এখনও পিছিয়ে রয়েছে। এ কারণে নারীরা অর্থনৈতিক ক্ষেত্রে তেমন উন্নতি করতে পারছে না। আর অর্থনৈতিক উন্নতি ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব হয় না। সুতরাং বলা যায়, জেন্ডার বৈষম্য নারীর ক্ষমতায়নে বিরাট প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়।
HSC Sociology 1st Paper Chapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা · সৃজনশীল
তুমি কি মনে কর যে, উক্ত বৈষম্য নারীর ক্ষমতায়নে বিরাট প্রতিবন্ধক? উদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

