শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি সমাজবিজ্ঞানের কোন পরিধির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। মানবসমাজের সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতো।সমাজবিজ্ঞান সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হিসেবে বিবেচনার মাধ্যমে পরিবার গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা বা আলোচ্য বিষয় হলো পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার গঠিত হওয়ার মূলভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য পায়। উদ্দীপকে দেখা যায়, রাফি একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্পর্কে জানত চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞান শাস্ত্রের সহায়তা নেয়। কারণ বিবাহ এবং পরিবার সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। তাই বলা যায়, রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

HSC Sociology 1st Paper Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ · সৃজনশীল

উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি সমাজবিজ্ঞানের কোন পরিধির অন্তর্…

উদ্দীপক

রাফি একটি প্রতিষ্ঠানের কর্মী। সে একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্বন্ধে জানতে চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞানের সহায়তা নেয়।

উত্তর

সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান

উত্তর

নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। নৃবিজ্ঞান বলতে সামাজিক বিজ্ঞানের যে শাখায় মানুষের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করা হয় তাকে বোঝায়। মানুষের উৎপত্তি, দৈহিক, সামাজিক তথা মানবাচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণা ও বিজ্ঞানভিত্তিক পাঠই নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান দুটি সত্তা নিয়ে আলোচনা করে। জীব সত্তা ও সামাজিক সত্তা। অতএব নৃবিজ্ঞান জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকান্ডের বিজ্ঞানভিত্তিক আলোচনা করে।

উত্তর

উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। মানবসমাজের সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতো।সমাজবিজ্ঞান সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হিসেবে বিবেচনার মাধ্যমে পরিবার গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা বা আলোচ্য বিষয় হলো পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার গঠিত হওয়ার মূলভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য পায়। উদ্দীপকে দেখা যায়, রাফি একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্পর্কে জানত চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞান শাস্ত্রের সহায়তা নেয়। কারণ বিবাহ এবং পরিবার সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। তাই বলা যায়, রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

উত্তর

সমাজবিজ্ঞানের পরিধি উদ্দীপকে আলোচিত বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের বাইরেও বিস্তৃত- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজবিজ্ঞান হলো গোটা সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ। একটি গতিশীল বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তার পঠন-পাঠন ও গবেষণার জন্য সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখার উদ্ভব ঘটেছে। যেমন- ধর্মের সমাজবিজ্ঞান ধর্ম সম্পর্কে, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান সংস্কৃতি সম্পর্কে, আইনের সমাজবিজ্ঞান আইন সম্পর্কে, বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান বিবাহ ও পরিবার নিয়ে আলোচনা করে। তবে এসব বিষয় ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি আরও ব্যাপক। সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ, প্রত্যয়, তত্ত্ব, নীতি ও জীবনযাত্রা সম্পর্কে সমাজতাত্ত্বিক মতবাদ বিচার-বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, প্রকৃতি, রীতিনীতি সমাজবিজ্ঞানে আলোচিত হয়। ঐতিহাসিক সমাজবিজ্ঞানে প্রাচীন সমাজ, সমাজের উদ্ভব, বিকাশ ও বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করা হয়। নগরের সমাজ, অর্থনীতি, নেতৃত্ব কাঠামো, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তরবিন্যাস ইত্যাদি নিয়ে নগর সমাজবিজ্ঞান আলোচন করে। আবার সামাজিক পরিসংখ্যান, সামাজিক ঘটনাবলির সংখ্যাতাত্ত্বিক বিচার-বিশ্লেষণ করার পন্থা ও কৌশল সম্পর্কে ব্যাখ্যা দান করে। শিল্প উৎপাদন, বণ্টন, ভোগব্যবস্থা ও সমাজকাঠামোর পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার আলোচনা শিল্প সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। এছাড়া সামাজিক মনোবিজ্ঞান সামাজিকীকরণ সম্পর্কে, সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যা সম্পর্কে এবং রাজনৈতিক সমাজবিজ্ঞান বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। পরিশেষে বলা যায়, সমাজে সংঘটিত সবকিছুই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তাই বলা যায়, উদ্দীপকে আলোচিত বিবাহ ও পরিবার বিষয় ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত।
HSCSociology 1st PaperChapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রনি তার জন্মদিনে একটি বই উপহার পেল। বইটি পড়ে রনি সমাজের ক্ষুদ্র সংগঠনের উৎপত্তি, বিকাশ, প্রকরণ, কার্যাবলি এবং সমস্যা সম্পর্কে জানতে পারল। সে মানুষের আচার-আচরণ, তাদের পারস্পরিক সম্পর্ক, প্রথা বিশ্বাস ও সংস্কৃতি এবং বিভিন্ন জাতি সম্বন্ধেও জানতে পারে। অবশেষে মানুষের পারিপার্শ্বিক ঘটনাসমূহের কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে।

Rajshahi · 2017

ক
"সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে"- উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?
খ
শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের রনি বই পড়ে যে ক্ষুদ্র সামাজিক সংগঠন সম্পর্কে জানতে পারে তা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানব সমাজের সামগ্রিক পাঠ- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4."সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে"- উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?

"সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে"- উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কবির বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে তার খালার বাসায় থেকে পড়ালেখা করছে। তার খালু একজন সরকারি চাকরিজীবী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, কবির তুমি কোন বিষয়ে পড়ালেখা করছো? কবির উত্তর দিল, আমি এমন একটি বিষয়ে পড়ালেখা করছি, যা মানুষের চালচলন, আচার-আচরণ, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।

Dhaka · 2017

ক
'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?
খ
ত্রয়স্তর সূত্রটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ- উদ্দীপকের আলোকে তোমার মতামত যুক্তিসহ আলোচনা করো।।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ত্রয়স্তর সূত্রটি ব্যাখ্যা করো।

ত্রয়স্তর সূত্রটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?

'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য আর নিরক্ষরতা তাদের নিত্যসঙ্গী। অঞ্চলটিতে জনবসতি তেমন না থাকলেও সামাজিক অনুষ্ঠানাদিতে তারা একে অপরকে দাওয়াত দেয়। এখনও নারী শিক্ষার প্রতি তারা যেমন উদাসীন তেমনি বাল্যবিবাহ বিষয়ে অসচেতন। একটি গবেষণা প্রতিষ্ঠান অঞ্চলটিতে এসব সমস্যা নিয়ে কাজ করছে।

Rajshahi · 2018

ক
এমিল ডুর্খেইম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখো।
খ
দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের কোন পরিধির প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের পরিস্থিতিতে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে কী বোঝায়?

দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এমিল ডুর্খেইম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখো।

এমিল ডুর্খেইম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানব সমাজের সামগ্রিক পাঠ- বিশ্লেষণ কর।উদ্দীপকের রনি বই পড়ে যে ক্ষুদ্র সামাজিক সংগঠন সম্পর্কে জানতে পারে তা সমাজবিজ্ঞানশিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।"সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে"- উক্তিসমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ- উদ্দীপকের আলোকে তোমার মতামত যুক্তিসহ আলোচনা করউদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা করো।ত্রয়স্তর সূত্রটি ব্যাখ্যা করো।'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?উদ্দীপকের পরিস্থিতিতে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর? যুউদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের কোন পরিধির প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা করো।দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে কী বোঝায়?এমিল ডুর্খেইম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।