বিচ্ছিন্নতাবোধ তত্ত্ব বলতে কী বোঝায়?
উত্তর: কার্ল মার্কসের মতে, বিচ্ছিন্নতা হচ্ছে সামাজিক কাঠামোর ফলজাত একটি সমাজতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে মানুষ বা সমাজ সমষ্টিগত সমাজ গড়ে তোলে এবং এর মধ্যেই তারা তাদের সত্তাকে হারিয়ে ফেলে। তার মতে, পুঁজিরাদী সমাজে শ্রমিক যখন শ্রমের উপযুক্ত ফল লাভে ব্যর্থ হয় অর্থাৎ শোষণ ও বঞ্চনার ফলে শ্রমিক যখন উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে, সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে নিতে ব্যর্থ হয় তখনই বিচ্ছিন্নতাবোধ দেখা দেয়। তিনি আধুনিক শিল্পভিত্তিক সমাজে শ্রমবিভক্তির মাঝে দ্বন্দ্ব-সংঘাত ও মানুষে মানুষে বিচ্ছিন্নতা দেখতে পেয়েছেন। মার্কসের মতে, এ বিচ্ছিন্নতাবোধ উৎপাদন ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে।
HSC Sociology 1st Paper Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ · সৃজনশীল
বিচ্ছিন্নতাবোধ তত্ত্ব বলতে কী বোঝায়?
উত্তর