উক্ত বিজ্ঞানের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিজ্ঞান তথা সমাজবিজ্ঞানের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে-মন্তব্যটি যথার্থ। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান, যা সমাজের সঙ্গে জড়িত সব বিষয়ের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। অর্থাৎ সমাজের মধ্যে যে সব বিষয় রয়েছে তার প্রত্যেকটি সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে। প্রতিটি শাস্ত্রের মতো সমাজবিজ্ঞানের সুনির্দিষ্ট আলোচনার পরিধি রয়েছে। তবে অন্যান্য শাস্ত্রের চেয়ে এর আলোচনার পরিধি ব্যাপক ও বিস্তৃত এবং দিন দিন তা আরও ব্যাপকতর হচ্ছে। বিভিন্ন সমাজতাত্ত্বিক মতবাদ, ঐতিহাসিক মতবাদ, সমাজচিন্তা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজবিজ্ঞানের শাখা-প্রশাখার অন্যতম হচ্ছে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান ইত্যাদি। আবার এসব শাখার আলোচ্য বিষয় নিয়ে ব্যাপক ও বিস্তৃত গবেষণার মাধ্যমে সৃষ্টি হয়েছে বহু প্রশাখা। আর বর্তমান পরিবর্তনশীল সমাজের প্রকৃতি পর্যালোচনা করলে বোঝা যায় যে, সমাজ ক্রমশ সরল থেকে জটিল হচ্ছে। বিশেষ করে আধুনিকতার প্রসারে সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র ইত্যাদি ধরন অনেকটাই পাল্টে গেছে। সামাজিক এসব প্রতিষ্ঠান বদলে যাওয়ায় সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সোশ্যাল মিডিয়ার প্রসারের কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক এখন নির্দিষ্ট সমাজ বা রাষ্ট্রের গন্ডির বাইরে ছড়িয়ে পড়ছে। সম্পর্কের ধরন এরূপ পরিবর্তনের ফলে সমাজ কাঠামোর মধ্যেও বৈপ্লবিক পরিবর্তন আসছে। উল্লিখিত পরিবর্তনের ধরন, পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা, মানুষের ওপর প্রভাব ইত্যাদি সম্পর্কে সমাজবিজ্ঞান ব্যাখ্যা-বিশ্লেষণ করে। তাই বলা যায়, সমাজবিজ্ঞানের পরিধি দিন দিন ব্যাপকতর হচ্ছে।
HSC Sociology 1st Paper Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ · সৃজনশীল
উক্ত বিজ্ঞানের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর