মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞান অপরিহার্য বিশ্লেষণ করো।
উত্তর: মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই উদ্দীপকে নির্দেশিত বিষয় তথা সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ। এ বিজ্ঞানের আলোচনার বিষয় হলো, সমাজবদ্ধ মানুষের বিচিত্র ধরনের সামাজিক সম্পর্ক। সমাজে বসবাসরত মানুষের সাথে কীভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে -এবং একতাবদ্ধভাবে থাকতে হবে তা এ বিষয় পাঠ করলে জানা যায়। এছাড়া সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদির | কার্যাবলি সম্পর্কেও এ বিষয় গবেষণা ও পর্যালোচনা করে। এসব | প্রতিষ্ঠানের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। মানুষ জন্মগ্রহণ করে পরিবারে বেড়ে ওঠে এবং সেখানেই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও এ সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এ শাস্ত্রে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে বিস্তারিত পাঠ করা হয়। পাশাপাশি সমাজবিজ্ঞান জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় আচরণ, শিক্ষা প্রভৃতির সামাজিক প্রেক্ষিত সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করে। ব্যক্তি জীবনে এসব বিষয়ের প্রয়োগ করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রায় অপরিহার্য। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সমাজজীবনে টিকে থাকার জন্য মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য ।
HSC Sociology 1st Paper Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ · সৃজনশীল
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞান অপরিহার্য বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর