সজীব ও জুয়েলের পঠিত বিষয়সমূহ পরস্পরকে সহায়তা করে- উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: সজিব ও জুয়েলের পঠিত বিষয়সমূহ হলো যথাক্রমে মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। বিষয় দুটি পরস্পরকে সহায়তা করে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উভয়ই সমাজের মানুষের আচরণ নিয়ে কাজ করে। মনোবিজ্ঞান ব্যক্তি মানুষের মানসিক প্রক্রিয়া ও আচরণ বিশ্লেষণ করে। আর সমাজবিজ্ঞান বৃহত্তর প্রেক্ষাপটে মানুষের সামগ্রিক আচরণ নিয়ে গবেষণা করে। মানুষের আবেগ-অনুভূতি, উচ্ছ্বাস, অভিপ্রায় ও মানসিক বিষয় মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আর মানুষের এই আবেগ, অনুভূতি, মানসিক প্রক্রিয়া বাদ দিয়ে মানুষ সম্পর্কে আলোচনা সমাজবিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। তাই একথা বলা যায়, সমাজবিজ্ঞান মনোবিজ্ঞানের ওপর নির্ভরশীল। আবার মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্ব ও সংস্কৃতি, ব্যক্তিত্বের মৌল কাঠামো, জাতীয় চরিত্র ইত্যাদি পাঠে সমাজবিজ্ঞানীর অভিজ্ঞতা কাজে লাগায়। কাজেই মনোবিজ্ঞানীকে সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান অর্জন করতে সমাজবিজ্ঞানের সাহায্য নিতে হয়। এছাড়া সমাজবিজ্ঞানীগণ সামাজিক বিষয়াবলির ব্যাখ্যা বিশ্লেষণে মনোবিজ্ঞানের সহায়তায় ঘটনাকে স্পষ্ট করে তোলে এবং বিষয়বস্তুকে সুসংহত রূপদান করেন। সুতরাং সামাজিক মিথস্ক্রিয়া মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটেই ঘটে থাকে। এদিক থেকে পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল। সুতরাং উপরের আলোচনা শেষে বলা যায়, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান পরস্পর পরস্পরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে।
HSC Sociology 1st Paper Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 1 : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ · সৃজনশীল
সজীব ও জুয়েলের পঠিত বিষয়সমূহ পরস্পরকে সহায়তা করে- উত্তরের সপক্ষে তো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর