সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন?
উত্তর: সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিপুল ধন-ঐশ্বর্য সংগ্রহ করা। গজনির সুলতান মাহমুদ ১০০০-১০২৬ খ্রি. পর্যন্ত মোট ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন । সুষ্ঠুভাবে শাসনকাজ পরিচালনা এবং গজনিকে সমৃদ্ধশালী ও আকর্ষণীয় নগরীতে পরিণত করাই ছিল সুলতান মাহমুদের উদ্দেশ্য। এছাড়া সমরনায়ক হিসেবে একটি বিশাল সেনাবাহিনী পোষণের জন্য তার অনেক অর্থের দরকার ছিল। ফলে ধন-ঐশ্বর্যে পরিপূর্ণ ভারতীয় উপমহাদেশে তিনি ১৭ বার অভিযান পরিচালনা করেন। আর ভারত থেকে সংগৃহীত অর্থ তিনি গজনির উন্নতিতে ব্যয় করেন। অর্থাৎ মূলত অর্থনৈতিক উদ্দেশ্যেই সুলতান মাহমুদ ভারতে বার বার অভিযান পরিচালনা করেন ।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন?
উত্তর
