শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সেনাপতির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সেনাপতির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সেনাপতির সাথে আমার পাঠ্যপুস্তকে আলোচিত সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের মিল খুঁজে পাওয়া যায়। মুসলমানদের আগমনের আগে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল। এ সময়ে ভারতের শাসকদের মধ্যে নানা দ্বন্দ্বসংঘাত ও অনৈক্য বিদ্যমান ছিল। তাদের এ রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারত উপমহাদেশের সিন্ধু ও মুলতান অঞ্চল দখল করে। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন দেখা যায় ৷ উদ্দীপকে বলা হয়েছে, রমেশের বসবাস করা দেশটির মানুষ সামাজিক ক্ষেত্রে নানা শ্রেণি ও বর্ণে বিভক্ত ছিল। রাজনৈতিক ঐক্য না থাকায় পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতিকে পাঠিয়ে দেশটি দখল করে নেন। অনুরূপভাবে সাম্রাজ্যবাদী উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পাঠান। এসময় ভারতের অন্যান্য অঞ্চলের মতো সিন্ধুতেও সামাজিক এবং রাজনৈতিক অরাজকতা বিদ্যমান ছিল। সেখানে হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী বর্ণপ্রথা তখন খুব জোরদার ছিল। সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা উচু বর্ণের লোক হিসেবে পরিচিত ছিল। তারা নিম্নশ্রেণির শূদ্র ও বৈশ্যদের ঘৃণা এবং নানা রকমের নির্যাতন করত। ভারতবর্ষ তখন ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। এ রাজ্যগুলো পরস্পরের ওপর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিল। আর এ বিরোধের কারণে আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করলে (৭১২ খ্রি.) রাজা দাহিরকে পার্শ্ববর্তী রাজ্যের শাসকেরা কোনো সহযোগিতা করেনি। ফলে সহজেই সিন্ধু এবং পরবর্তী সময়ে মুলতান আরবদের দখলে আসে। আবার উদ্দীপকে উল্লিখিত দেশটিতে বিজয়ী শক্তির শাসন দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক একইভাবে মুহাম্মদ বিন কাসিমের দখল করা সিন্ধুতেও আরবদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সেনাপতির সাথে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমেরই মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকের সেনাপতির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সেনাপতির মিল খুঁজে …

উদ্দীপক

রমেশ যে দেশে বসবাস করত, সে দেশটি সামাজিক ক্ষেত্রে নানা বর্ণে ও শ্রেণিতে বিভক্ত ছিল। রাজনৈতিক ক্ষেত্রে অনৈক্য ছিল আরো প্রকট। এ পরিস্থিতির সুযোগে পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেশটি করায়ত্ত করেন। কিন্তু সেখানে বিজয়ী শক্তির দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হয়নি। তবে এ বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী।

Dhaka · 2018

উত্তর

সুলতান মাহমুদ গজনি রাজবংশের শাসক ছিলেন।

উত্তর

ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ বসবাস করায় এটিকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলা হয়। আদিবাসীর পাশাপাশি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বহু জাতিগোষ্ঠীর মানুষ ভারতে প্রবেশ করেছে। প্রাচীনকালে আর্য, দ্রাবিড়, পারসিক, গ্রিক, শক, কুষাণ, হুন এবং মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল প্রভৃতি জাতি এদেশে এসেছে। এছাড়া আধুনিক যুগে পর্তুগিজ, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকগোষ্ঠীর আগমনের ফলে ভারতবর্ষ বহু জাতিগোষ্ঠীর মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। এ কারণে ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকের সেনাপতির সাথে আমার পাঠ্যপুস্তকে আলোচিত সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের মিল খুঁজে পাওয়া যায়। মুসলমানদের আগমনের আগে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল। এ সময়ে ভারতের শাসকদের মধ্যে নানা দ্বন্দ্বসংঘাত ও অনৈক্য বিদ্যমান ছিল। তাদের এ রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারত উপমহাদেশের সিন্ধু ও মুলতান অঞ্চল দখল করে। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন দেখা যায় ৷ উদ্দীপকে বলা হয়েছে, রমেশের বসবাস করা দেশটির মানুষ সামাজিক ক্ষেত্রে নানা শ্রেণি ও বর্ণে বিভক্ত ছিল। রাজনৈতিক ঐক্য না থাকায় পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতিকে পাঠিয়ে দেশটি দখল করে নেন। অনুরূপভাবে সাম্রাজ্যবাদী উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পাঠান। এসময় ভারতের অন্যান্য অঞ্চলের মতো সিন্ধুতেও সামাজিক এবং রাজনৈতিক অরাজকতা বিদ্যমান ছিল। সেখানে হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী বর্ণপ্রথা তখন খুব জোরদার ছিল। সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা উচু বর্ণের লোক হিসেবে পরিচিত ছিল। তারা নিম্নশ্রেণির শূদ্র ও বৈশ্যদের ঘৃণা এবং নানা রকমের নির্যাতন করত। ভারতবর্ষ তখন ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। এ রাজ্যগুলো পরস্পরের ওপর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিল। আর এ বিরোধের কারণে আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করলে (৭১২ খ্রি.) রাজা দাহিরকে পার্শ্ববর্তী রাজ্যের শাসকেরা কোনো সহযোগিতা করেনি। ফলে সহজেই সিন্ধু এবং পরবর্তী সময়ে মুলতান আরবদের দখলে আসে। আবার উদ্দীপকে উল্লিখিত দেশটিতে বিজয়ী শক্তির শাসন দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক একইভাবে মুহাম্মদ বিন কাসিমের দখল করা সিন্ধুতেও আরবদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সেনাপতির সাথে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমেরই মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের ফলাফল উক্ত সেনাপতি অর্থাৎ মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফলের আংশিক প্রতিফলন— কথাটি যথার্থ। আরবদের সিন্ধু বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। মুসলমানদের সাম্য, মৈত্রী, ন্যায়নীতি ও উদারতার প্রভাবে ভারতীয় সমাজে বর্ণবাদের নির্মমতা হ্রাস পায়। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল সংস্কৃতির লীলাভূমি ও জ্ঞানচর্চার কেন্দ্র। আরবরা ভারতীয়দের শিক্ষা- সংস্কৃতির উন্নত দিকগুলো গ্রহণ করে তাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। উদ্দীপকে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের এসব সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের কথা বলা হয়েছে। কিন্তু এগুলো ছাড়াও সিন্ধু বিজয়ের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ফলাফল রয়েছে। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ প্রভাব বিস্তার করেনি। তবে তাদের অনুসরণ করেই পরবর্তী সময়ে গজনভি ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। আরবদের সিন্ধু বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। ইসলামের একেশ্বরবাদ, সাম্য ও মৈত্রীনীতি হিন্দুসমাজে ধর্মীয় চিন্তা-চেতনার ক্ষেত্রে এক নতুন জোয়ার সৃষ্টি করে। এর প্রভাবে ভারতে ভক্তি আন্দোলন এবং পরবর্তী সময়ে পৌত্তলিকতাবিরোধী ও একেশ্বরবাদী ব্রাহ্মসমাজ গড়ে ওঠে। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ ও বৌদ্ধধর্মের নির্বাণ ধারণা মুসলিম সুফি মতাদর্শকে প্রভাবিত করে। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে সিন্ধু বিজয়ের সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের কথা বলা হয়েছে। কিন্তু এতে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় দিক সম্পর্কে কিছু বলা হয়নি। তাই উদ্দীপকের বর্ণনায় সিন্ধু বিজয়ের ফলাফল আংশিকভাবে প্রকাশ পেয়েছে।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

ক
দেবল বন্দর কোথায় অবস্থিত?
খ
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

ক
আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
খ
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

ক
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।