আরবদের সিন্ধু বিজয়ের কারণ কি?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারন ছিলো সিন্ধুর জলদস্যু কতৃক আরব জাহাজ লুট। এছাড়া বিজয়ের পেছনে অনেক পরোক্ষ কারণ ছিল। আরদের সিন্ধু বিজয় ছিল উমাইয়াদের সম্পসারণবাদ রাজ্যবিস্তার নীতির অংশ। রাজ্য বিস্তারে স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদের সিন্ধু বিজয়ের প্ররোচিত করে। এছাড়া এছাড়াও এর পেছনে ভারতের ধন-সম্পদ লাভের আকাঙ্ক্ষা, সীমান্তে নিরাপত্তা বিধান সিন্ধু রাজা দাহিরের আরব বিদ্রোহীদের আশ্রয় দান প্রভৃতি কারণও ছিলো। তবে প্রত্যক্ষ কারণটি হলো সিন্ধু দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানের ৮ টি জাহাজ লুট। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের কাছে লুট হওয়া জাহাজের ক্ষতিপূরণ দাবি করে। পূরণ দিতে রাজা দাহির অস্বীকার করলে আরবারা সিন্ধুতে অভিযান পরিচালনা করে।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
আরবদের সিন্ধু বিজয়ের কারণ কি?
উত্তর
