জাতিভেদ প্রথা ও সতীদাহ প্রথা সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: বর্ণের ভিত্তিতে সমাজের মানুষের যে শ্রেণিবিভাগ করা হয় তাকে জাতিভেদ প্রথা বলা হয়। জাতিভেদ তথা প্রাচীন হিন্দু সমাজে দেখা যায়। প্রাচীন হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে বিভক্ত ছিল। এ চারটি শ্রেণির, ব্রাহ্মণ ও ক্ষত্রিরা সমাজের সকল সুবিধা ভোগ করত। আর শূদ্ররা ছিল সবচেয়ে অবহেলিত। স্বামীর মৃত্যুর পর তার চিতায় স্ত্রীকে দাহ করার প্রথাকে সতীদাহ প্রথা বলে। প্রাচীন হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল। স্ত্রী জীবিত থাকা অবস্থায় যদি স্বামী' মারা যেত তবে ঐ স্বামীকে যে চিতায় দাহ করা হতো জীবন্ত স্ত্রীকেও ঐ চিতায় দাহ করা হতো। এ প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
জাতিভেদ প্রথা ও সতীদাহ প্রথা সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর
