শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সেনাপতি মুহাম্মদ শাহের সাথে পাঠ্যপুস্তকের কোন সেনাপতির অভিযানের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সেনাপতি মুহাম্মদ শাহের সাথে গজনির সুলতান মাহমুদ অভিযানের মিল খুঁজে পাওয়া যায় । সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। তিনি ১০০০ থেকে ১০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে ঐশ্বর্যপূর্ণ ভারতে মোট সতেরো বার অভিযান চালিয়ে বিস্ময়করভাবে প্রত্যেকবারই জয় লাভ করেন। এগুলোর মধ্যে ১৬তম অভিযান তথা সোমনাথ মন্দির বিজয় ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মাহমুদ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণে ভারতে অভিযান পরিচালনা করেন। তবে কোনো কোনো ঐতিহাসিক তার এ অভিযানের কারণ হিসেবে সম্পদের প্রতি মোহকে দায়ী করেন। চিত্রে প্রদর্শিত সোমনাথ মন্দিরে অভিযান এবং সেখান থেকে প্রচুর ধন-সম্পদ লুণ্ঠন এ বক্তব্যকেই সমর্থন করে। ভারতের তৎকালীন চালুক্য রাজ্যের (বর্তমান গুজরাট অঞ্চল) কাথিওয়াড় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির প্রচুর ধনরত্ন আর মূর্তি-বিগ্রহাদিতে পরিপূর্ণ ছিল। ঐতিহাসিক বিবরণ মতে, এ মন্দির বিজয় সুলতান মাহমুদের সাধ্যের বাইরে ছিল বলে পুরোহিতরা মনে করতেন। তবে তাদের ধারণা ভুল প্রমাণিত করে মাহমুদ এ অভিযানে সফল হন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। এ বছরের জানুয়ারি মাসে তিনি সোমনাথের দ্বারে পৌছান। রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও মন্দিরের পুরোহিতরা প্রবল বাধা দিলেও তারা সুলতানের বাহিনীর কাছে পরাজিত হন। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটি স্বর্ণমুদ্রা এবং দু'শ মণ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরবচিহ্ন সংযুক্ত করে।' তাই বলা যায়, চিত্রে প্রদর্শিত সোমনাথ মন্দির বিজয় ছিল সুলতান মাহমুদের ভারতে পরিচালিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভিযান।

HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকের সেনাপতি মুহাম্মদ শাহের সাথে পাঠ্যপুস্তকের কোন সেনাপতির অভ…

উদ্দীপক

জমিদার মুসা খান ছিলেন লম্পট প্রকৃতির শাসক। নানা বর্ণে বিভক্ত জাতি অন্যায় ও অত্যাচারের মধ্যে দিন অতিবাহিত করত। এ সুযোগে পার্শ্ববর্তী রাজ্যের সেনাপতি মুহাম্মদ শাহ অভিযান পরিচালনা করে তার সাম্রাজ্য দখল করে নেয়। তিনি সেখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে না পারলেও-এর সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী।

উত্তর

মুসলমানরা ৭১২ সালে সিন্ধু বিজয় করেন।

উত্তর

৩,৪০০ মাইল সমুদ্র সমতট সংবলিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আর্যদের আগমন থেকে শুরু করে আধুনিককালে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতে প্রবেশ করেছে। প্রাচীন যুগে আর্য, দ্রাবিড়, পারসিক প্রভৃতি; মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল এবং আধুনিক যুগে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। ফলে ভারতবর্ষ এক মহামানবের সাগরে পরিণত হয়েছে। মূলত এজন্যই ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যা দিয়েছেন।

উত্তর

উদ্দীপকের সেনাপতি মুহাম্মদ শাহের সাথে গজনির সুলতান মাহমুদ অভিযানের মিল খুঁজে পাওয়া যায় । সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয় বীর। তিনি ১০০০ থেকে ১০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে ঐশ্বর্যপূর্ণ ভারতে মোট সতেরো বার অভিযান চালিয়ে বিস্ময়করভাবে প্রত্যেকবারই জয় লাভ করেন। এগুলোর মধ্যে ১৬তম অভিযান তথা সোমনাথ মন্দির বিজয় ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মাহমুদ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণে ভারতে অভিযান পরিচালনা করেন। তবে কোনো কোনো ঐতিহাসিক তার এ অভিযানের কারণ হিসেবে সম্পদের প্রতি মোহকে দায়ী করেন। চিত্রে প্রদর্শিত সোমনাথ মন্দিরে অভিযান এবং সেখান থেকে প্রচুর ধন-সম্পদ লুণ্ঠন এ বক্তব্যকেই সমর্থন করে। ভারতের তৎকালীন চালুক্য রাজ্যের (বর্তমান গুজরাট অঞ্চল) কাথিওয়াড় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির প্রচুর ধনরত্ন আর মূর্তি-বিগ্রহাদিতে পরিপূর্ণ ছিল। ঐতিহাসিক বিবরণ মতে, এ মন্দির বিজয় সুলতান মাহমুদের সাধ্যের বাইরে ছিল বলে পুরোহিতরা মনে করতেন। তবে তাদের ধারণা ভুল প্রমাণিত করে মাহমুদ এ অভিযানে সফল হন। ১০২৬ খ্রিষ্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। এ বছরের জানুয়ারি মাসে তিনি সোমনাথের দ্বারে পৌছান। রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও মন্দিরের পুরোহিতরা প্রবল বাধা দিলেও তারা সুলতানের বাহিনীর কাছে পরাজিত হন। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটি স্বর্ণমুদ্রা এবং দু'শ মণ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, 'সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরবচিহ্ন সংযুক্ত করে।' তাই বলা যায়, চিত্রে প্রদর্শিত সোমনাথ মন্দির বিজয় ছিল সুলতান মাহমুদের ভারতে পরিচালিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভিযান।

উত্তর

উক্ত অভিযান তথা সিন্ধু অভিযানের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে সমাজে শ্রেণিভেদ প্রথার বিলোপ সাধিত হয়। সমাজে বর্ণে বর্ণে হিংসা, অবহেলা বন্ধ হয়। ইসলামি সমাজে প্রবশ করে হিন্দু সমাজের মানুষ মুক্তির স্বাদ লাভকরে। সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়। সমাজে সবাই মিলেমিশে বাস করতে থাকে। ইতিহাসবিদ ঈশ্বরী প্রাসাদের ভাষায়, "But the effects of this conquest upon Muslim culture were refound and far-reaching." অর্থাৎ মুসলিম সংস্কৃতির ওপর এ বিজয়ের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী। সিন্ধু বিজয়ের ফলে আরব ও ভারতবর্ষ উভয়েই উপকৃত হয়। কারণ কৃষ্টির গতি একমুখী নয়, উভয়মুখী (Two-way traffic)। বিভিন্ন জাতি থেকে প্রাপ্ত সংস্কৃতি আরবীয় মুসলিমগণ ভারতীয় সাংস্কৃতিক সংস্পর্শে নিয়ে আসেন। ফলে ভারতীয় সংস্কৃতিক- গ্রিক, মিসরীয়, পারসিক ও আরবীয় সংস্কৃতির সাথে মিশ্রণের ফলে সমৃদ্ধ হওয়ার সুযোগ লাভ করে। অপরদিকে, আবরগণ ভারতীয় দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাশাস্ত্র, সংগীত, শিল্পকলা প্রভৃতির সংস্পর্শে আসেন। পরবর্তী সময়ে আব্বাসীয় শাসনামলে বহু সংস্কৃত গ্রন্থ আরবি ভাষায় অনূদিত হয়েছিল। আরবের বহু শিক্ষার্থী ভারতে এসে জ্ঞানার্জন করতেন। তেমনি ভারতের বহু পন্ডিত আব্বাসীয় রাজধানী বাগদাদে আমন্ত্রিত হয়েছিলেন। পরিশেষে বলা যায়, আরবদের সিন্ধু বিজয় সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে।
HSCIslamic History 2nd paperChapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয়নগর ও বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুইজনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান।

Comilla · 2017

দেবল বন্দর কোথায় অবস্থিত?
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেবল বন্দর কোথায় অবস্থিত?

দেবল বন্দর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলির উত্তর দাও: question image

Dhaka · 2017

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
প্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়ের আলোকে এ কথাটির ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন-সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তাঁর রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করেন।

Dhaka · 2017

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র কারণ নয়।'- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোআরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।দেবল বন্দর কোথায় অবস্থিত?ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে- পাঠ্যবইয়েরপ্রদত্ত ছকে উল্লেখিত '?' স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?'উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন'- এ কথাটি ব্উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা করো।তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।