আল-বেরুনির পরিচয় দাও।
উত্তর: আল বেরুনি ছিলেন একজন কালোত্তীর্ণ, স্বনামধন্য, মৌলিক প্রতিভার অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা সর্বোপরি কুরআন হাদিসের ওপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ। তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি বিষয়ের ওপর গ্রন্থ রচনা ও অনুবাদ করে তিনি গজনিতে নিয়ে যান। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
আল-বেরুনির পরিচয় দাও।
উত্তর
