মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন? তার সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: মুহাম্মদ বিন কাসিম ছিলেন সিন্ধু ও মুলতান বিজয়ী মুসলিম সেনাপতি। মুহাম্মদ বিন কাসিম খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা ছিলেন। তিনি ৭১২ খ্রিষ্টাব্দে মাত্র সতেরো বছর বয়সে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু অধিকার করেন এবং ৭১৩ খ্রিষ্টাব্দে সিন্ধুর শেষ উৎস মুলতান বিজয় করেন। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু ও মুলতানে মুসলমানদের আধিপত্য প্রায় দেড়শ বছর স্থায়ী হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, এই দিগ্বিজয়ী বীরকে খলিফার নির্দেশেই রাজধানী দামেস্কে এনে নির্মমভাবে হত্যা করা হয়।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · সৃজনশীল
মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন? তার সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর
