.মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে মেয়র মাহতাব হোসেন কী কী পদক্ষেপ নিতে পারেন বলে তুমি মনে কর? পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মেয়র মাহতাব হোসেন মূল্য নিয়ন্ত্রণ কর্মসূচির যে পদক্ষেপ নিয়েছিলেন তা পুরোটাই ব্যর্থ বলা যায়। কেননা বাজারে উক্ত দ্রব্যের মূল্য নির্ধারিত মূল্য থেকে অনেক বেশি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে তার প্রণীত মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি, যেমনটি নিয়েছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। পদক্ষেপসমূহ হলো- দ্রব্যের যোগান নিশ্চিত করাঃ কোনো দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ বা কমাতে গেলে উক্ত দ্রব্যের পর্যাপ্ত যোগান থাকা আবশ্যক। নতুবা মূল্য হ্রাস বা নিয়ন্ত্রণ নীতি সম্ভব হবে না। কেননা চাহিদার তুলনায় যোগান কম হলে তার দাম কখনই নিম্নমুখী হয় না, হয় ঊর্ধ্বমুখী। যেমনটি লক্ষ করা যায় উদ্দীপকের তেলের দামের ক্ষেত্রে। সুতরাং মাহতাব হোসেনের মূল্য নিয়ন্ত্রণ নীতি কার্যকর করতে অবশ্যই দ্রব্যের যোগান নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে। সরকারি গুদামের ব্যবস্থা: দ্রব্যমূল্য হ্রাস বা নিয়ন্ত্রণ পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সরকারি গুদাম বা সংরক্ষণাগারের ব্যবস্থা করা। নতুন দ্রব্যের অব্যবস্থাপনার দরুন তা সঠিকভাবে ভোক্তার দরবারে পৌঁছানোর সুযোগ পাবে না। অচিরেই নষ্ট হয়ে যাবে। ফলে অবশিষ্ট মূল্যও বৃদ্ধি পাবে। ব্যবসায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা: শুধুমাত্র দ্রব্যমূল্য নির্ধারণ করে দিলেই কর্মসূচি বাস্তবায়ন হয়ে যায় না। তার সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য প্রয়োজন উচ্চপদস্থ কর্মচারী। যেমনটি করেছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। এছাড়াও মূল্য নিয়ন্ত্রণ কর্মসূচি কার্যকর করতে মুদ্রাস্ফীতি রোধ, সামরিক-বেসামরিক বাহিনীর বেতন-ভাতাদির সুষ্ঠু ব্যবস্থা প্রভৃতি সুষ্ঠু পদক্ষেপের দরুন মেয়র মাহতাব হোসেন তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে পারে।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
.মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে মেয়র মাহতাব হোসেন কী কী পদক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর