সুলতান ইলতুৎমিশ ছিলেন স্থাপত্যকলার পৃষ্ঠপোষক' ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পরসিক ইলতুৎমিশের সময় ভারতে স্থাপত্যকলার বিকাশ ঘটে। শ্বশুর কুতুবউদ্দিন কর্তৃক স্থাপিত 'দিল্লির কুয়াত-উল-ইসলাম' ও আজমীরের 'আড়াই-দিন-কা ঝোপড়া' মসজিদ দুটির নির্মাণ কাজ তার আমলে শেষ হয়। তার শিল্পানুরাগের অন্যতম নিদর্শন দিল্লির কুতুবমিনার। দিল্লির কুতুবমিনার তার শিল্পনীতির অবিনাশী রূপ নিয়ে আজও বিদ্যমান। তিনি নিজের জন্য যে সমাধি ভবন নির্মাণ করেন তার গঠনশৈলী ও চারুশিল্পের অনন্য সাক্ষর বহন করে। তাই বলা যায়, সুলতান ইলতুৎমিশ ছিলেন স্থাপত্যকলার পৃষ্ঠপোষক।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুলতান ইলতুৎমিশ ছিলেন স্থাপত্যকলার পৃষ্ঠপোষক' ব্যাখ্যা কর।
উত্তর