উক্ত শাসক একসময় খোরাসান অভিযানের পরিকল্পনা করেন- মতামত দাও।
উত্তর: চিত্রে যার ছবি দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ইতিহাসের শাসক মুহাম্মদ বিন তুঘলক। তিনি একসময় খোরাসান অভিযানের পরিকল্পনা করেন। মুহাম্মদ বিন তুঘলক ১৩২৭-২৮ খ্রি. খোরাসান দখলের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু শেষ পর্যায়ে তিনি তার পরিকল্পনা বাতিল করেন। খোরাসান ছিল তৎকালীন পারস্যের একটি প্রদেশের নাম। ইলিখানি বংশের আবু সাইদ ছিলেন খোরাসানের শাসক। তার ওপর আমির ওমরাহগণ অসন্তুষ্ট ছিলেন। তার দরবারে কতিপয় আমির খোরাসান হতে এসে রাজনেতিক আশ্রয় লাভ করেন। তারা সুলতানকে খোরাসান দখলের জন্য প্ররোচিত করেন। চাগতাই নেতা তারমাশিরিন ও মিশনের শাসক উভয়ই খোরাসান দখলের পরিকল্পনা 1 করেন। সুলতান মুহাম্মদ বিন তুঘলকের সাথে মিশরের শাসকের সুসম্পর্ক ছিল। তারা দুজনের যৌথভাবে খোরাসান দখলের পরিকল্পনা করেছিলেন। সুলতান ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। তিনি ভারতের সীমানা অতিক্রম করে দূরবর্তী কোনো রাজ্য দখলের উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেন। মুহাম্মদ বিন তুলঘক খোরাসান দখল করে প্রচুর ধনসম্পদ পাওয়ার আশা করেছিলেন। এসব বিবিধ কারণে মুহাম্মদ বিন তুঘলক খোরাসান দখলের পরিকল্পনা করেন
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত শাসক একসময় খোরাসান অভিযানের পরিকল্পনা করেন- মতামত দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর