সৈয়দ বংশ পতনের একটি কারণ উল্লেখ কর।
উত্তর: সৈয়দ বংশের পতনের নেপথ্যে কতকগুলো কারণ বিদ্যমান। তার একটি হচ্ছে সুলতান খিজির খানের আমল থেকেই রাজ দরবারের ওপর আমীর উমরাহদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। তারা সালতানাতের সর্বেসর্বা হয়ে ওঠে। উল্লেখ্য যে, সুলতান মোবারক শাহকে উজির সারওয়ারুল মুলক হত্যা করেন। এভাবে আমির উমরাহদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির বিরুদ্ধে কোনো সুলতানই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। যার ফলে সালতানাতে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় এবং সৈয়দ বংশের পতন ঘটে।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সৈয়দ বংশ পতনের একটি কারণ উল্লেখ কর।
উত্তর