উদ্দীপকের আলোচনায় কোন বংশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আলোচনায় যে বংশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা হচ্ছে লোদী বংশ। লোদিরা ছিল জাতিগতভাবে আফগান। আফগানিস্তানের গিলজাই উপজাতি গোত্রের শাখা লোদী বংশের শাহূখেল উপশাখায় বাহলুল লোদীর জন্ম হয়। বাহলুল লোদী মালিক কালার পুত্র ছিলেন। তিনি চাচা মালিক সুলতান শাহ (পরবর্তীতে ইসলাম খান)-এর মেয়েকে বিবাহ করেন। বাহুলুল লোদীর যোগ্যতায় ইসলাম খান আস্থা রাখেন। এজন্য তিনি নিজ পুত্রের পরিবর্তে ভাতিজা ও জামাই বাহলুল লোদীকে সিরহিন্দের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন। ইসলাম খানের মৃত্যুর পর বাহলুল লোদী সিরহিন্দের শাসক হন এবং লাহোরকে তার নিয়ন্ত্রণে নেন। এভাবে বাহুলুল লোদী একজন শক্তিশালী গভর্নর হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি নিজে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোচনায় কোন বংশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর