মালিক কাফুরের খ্যাতির কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: সুলতান আলাউদ্দিন খলজির সময় (১২৯৬-১৩১৬ খ্রি.) দাক্ষিণাত্য বিজয়ের জন্য মালিক কাফুর বিশেষ খ্যাতি লাভ করেন। মালিক কাফুর ছিলেন একজন খোজা হিন্দু। সুলতান আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানের সময় (১২৯৭ খ্রি.) তিনি বন্দি হয়ে দিল্লিতে আসেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নিজের যোগ্যতার কারণে সুলতানের প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন। সুলতান ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে অভিযান পরিচালনার জন্য মালিক কাফুরকে পাঠান। ১৩০৬ খ্রিষ্টাব্দে দেবগিরির রাজা রামচন্দ্রকে পরাজিত করার মধ্য দিয়ে মালিক কাফুর দাক্ষিণাত্যে অভিযান শুরু করেন। পরে তিনি বরঙ্গল, দ্বারসমুদ্র, হোয়াসল, পাণ্ড্যরাজ্য প্রভৃতি জয় করে পুরো দাক্ষিণাত্যে সুলতান আলাউদ্দিন খলজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। দাক্ষিণাত্যে সফল অভিযানের কারণে মালিক কাফুর ব্যাপক খ্যাতি লাভ করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মালিক কাফুরের খ্যাতির কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর