সুলতান রাজিয়া সম্পর্কে লেখ।
উত্তর: সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশের সুযোগ্য কন্যা এবং ভারতের প্রথম নারী শাসক। সুলতান রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকার নির্বাচন করে সুলতান ইলতুৎমিশ একটি যুগোত্তীর্ণ, দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু উত্তরাধিকার সূত্রে তিনি একটি বিশৃঙ্খল ও গোলযোগপূর্ণ শাসনব্যবস্থা লাভ করেছিলেন। কারণ, তুর্কি আমিরেরা উত্তরাধিকারিত্ব অস্বীকার করে তাদের মনোনীত প্রার্থী রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসাতে উদ্ধত ছিল। অবশেষে দিল্লি জনসাধারণের প্রত্যক্ষ সহযোগিতায় সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণ করতে সক্ষম হলেও ৪ বছর পরে বিদ্রোহীদের হাতে নিহত হন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুলতান রাজিয়া সম্পর্কে লেখ।
উত্তর