পাঠ্যবইয়ের সুলতানের পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সুলতান মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো নানা কারণে ব্যর্থ হয়। 'সদিচ্ছা থাকা সত্ত্বেও মহা পরিকল্পনাগলো যুগোপযোগী না হওয়ায় সামঞ্জস্যের অভাবে সেগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৫ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসার পর তিনি ৫টি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ পরিকল্পনাগুলো অত্যন্ত দূরদর্শী হলেও সময়োপযোগী না হওয়ার কারণে তা ব্যর্থ হয়েছিল। সুলতান মুহাম্মদ বিন তুঘলক দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন যা সময়োপযোগী ছিল না। কেননা এ সময় মোঙ্গলরা প্রায়ই উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ চালাত। এ মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য সুলতানকে দিল্লিতে থাকতে হতো। এছাড়া সুলতান যদি ধীরে ধীরে সময় নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করতেন সেটাও মোটামুটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মুহাম্মদ বিন তুঘলক তৎক্ষণাৎ রাজধানী স্থানান্তর করে ভুল করেন। এছাড়া তাম্রমুদ্রা প্রচলন ছিল একেবারেই যুগের উর্ধ্বে। পূর্বে জনগণ এমন পদ্ধতি না দেখে এর যথার্থতা বুঝতে পারেনি। ফলে জনগণ তাম্রমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানায় এবং বিদেশি বণিকগণ তাম্রমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। উপরন্তু জনগণ তাম্রমুদ্রা জাল করতে থাকে এবং জাল মুদ্রা দিয়ে রাজস্ব পরিশোধ করতে থাকে। তাছাড়া সময়ের প্রয়োজনে কারাচিল অভিযান, দোয়াব আঞ্চলে কর বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ হলো জনগণের অসচেতনতায় তা ব্যর্থ হয়। এভাবে জনগণের অসহযোগিতার কারণে তার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়। পরিশেষে বলা যায়, সুলতান মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো ভালো হলেও সময়োপযোগী না হওয়ার কারণে তা ব্যর্থ হয়।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
পাঠ্যবইয়ের সুলতানের পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর