আলাউদ্দিন খলজি নতুন ধর্মমত প্রবর্তন করতে চেয়েছিলেন কেন?
উত্তর: বিরুদ্ধবাদীদের দমন ও মোঙ্গল আক্রমণ প্রতিহতকরণে আশাতীত সাফল্য সুলতান আলাউদ্দিন খলজিকে অত্যন্ত উচ্চাভিলাষী করে তোলে। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর মতে, তার সাফল্য ও উন্নতি তাকে উন্মাদগ্রস্ত করে তোলে। তিনি তার বিপুল ধনসম্পদ ও বিশাল সেনাবাহিনীর সাহায্যে আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ের পরিকল্পনা করেন। আলাউদ্দিনের খ্যাতি ও সাফল্যের পেছনে সেনাপতি জাফর খান, উলুগ খান, আলপ খান এবং নসরত খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই সুলতান ভাবেন যে, মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর ধর্মমত প্রচারে তার চারজন সহযোগীর বিশেষ অবদান ছিল। কাজেই তিনিও তার চারজন সহযোগীর সহায়তায় একটি নতুন ধর্মমত প্রচারের পরিকল্পনা করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
আলাউদ্দিন খলজি নতুন ধর্মমত প্রবর্তন করতে চেয়েছিলেন কেন?
উত্তর