উদ্দীপকের 'সুপার শপ ব্যবসায় গৃহীত ব্যবস্থাসমূহ আলাউদ্দিন, খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির গৃহীত ব্যবস্থার অনুরূপ' উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য গৃহীত ব্যবস্থাবলির মতো সুলতান আলাউদ্দিন খলজিও তার মূল্যনিয়ন্ত্রণ নীতি ফলপ্রসূ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।- উক্তিটি যথার্থ। সুলতান আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ নীতি সফল করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি প্রতিটি দ্রব্যের জন্য নির্দিষ্ট বাজার স্থাপন করেছিলেন। তিনি প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রি খাতায় নাম তালিকাভুক্ত করেছিলেন যাতে তারা কালোবাজারি না করতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় সচল রাখার উদ্দেশ্যে তিনি তাদের ঋণ প্রদান করতেন। ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধার্থে তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। কালোবাজারি বন্ধের উদ্দেশ্যে সুলতান মাল মজুত না করার নির্দেশ দেন। ব্যবসায়ীরা যাতে ওজনে কম দিতে না পারে এবং অধিক মুনাফা না করতে পারে তা পরিদর্শনের জন্য একজন 'শাহান-ই-মান্ডি' নিয়োগ দিতেন। তিনি ঘুরে ঘুরে বাজার পরিদর্শন করতেন। এছাড়া মূল্য তালিকা থাকার ফলে জনগণও সচেতনভাবে দ্রব্য ক্রয় করত। জনগণের সচেতনতা, ব্যবসায়ীদের সহযোগিতা এবং সুলতানের তীক্ষ্ণ নজর রাখার ফলে তার মূল্যনিয়ন্ত্রণ নীতি সফল হয়েছিল। পরিশেষে বলা যায়, আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ ছিল একটি কালোত্তীর্ণ পদক্ষেপ। তার এ মূল্যনিয়ন্ত্রণ নীতি তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের 'সুপার শপ ব্যবসায় গৃহীত ব্যবস্থাসমূহ আলাউদ্দিন, খলজির মূল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
এছাড়া পোশাক-পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র, সুচ, টুপি, গরু, ছাগল, দাস তথা সবকিছুর মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। প্রথম শ্রেণির ঘোড়ার মূল্য ছিল ১২০ টঙ্কা, দ্বিতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৯০ টঙ্কা, তৃতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৭০ টঙ্কা এবং ছোট টাট্টু ঘোড়ার মূল্য ১০-২০ টঙ্কা।
অতএব, উদ্দীপকের সুপার শপের মতো সুলতান আলউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।উত্তর