দিল্লি সালতানাত সুদৃঢ়করণে উক্ত শাসকের পদক্ষেপগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দিল্লি সালতানাত সুদৃঢ়করণে উক্ত শাসক তথা সুলতান ইলতৎমিশ নানা পদক্ষেপ গ্রহণ করেন। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দাস থেকে যখন ক্ষমতায় আরোহণ করেন, তখন দিল্লি সালতানাতের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ও গোলযোগপূর্ণ এমন দ্বন্দ্ব, বিক্ষুব্ধ ও বৈরি পরিবেশে তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে সাংগঠনিক প্রতিভাবলে তিনিই ভারতে সর্বপ্রথম একটি সুপরিকল্পিত রাজধানী, একটি স্বাধীন সাম্রাজ্য, একটি বংশানুক্রমিক রাজতন্ত্রসম্মত সরকার প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের বিভিন্ন মুসলিম শাসিত অঞ্চলগুলোকে সংঘবদ্ধ করে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন। তার রেখে যাওয়া, সালতানাত তার অবর্তমানে তাসের ঘরের মতো ঠুনকো না হয়, সেজন্য তিনিই সর্বপ্রথম ভারতীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। দিল্লির প্রশাসনের প্রকৃত সংগঠক হিসেবে তিনি ইকতাবা প্রাদেশিক প্রশাসন, সামরিক বাহিনীর সংগঠন ও মুদ্রার প্রবর্তন করে কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। এসব বিবিধ মৌলিক কৃতিত্বের জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। এ.বি.এম. হাবিবুল্লাহ বলেন, "Aibak outlined the Delhi Sultanate and its sovereign status. Iltutmish was unquestionably its first king", অর্থাৎ, আইবেক দিল্লির সালতানাত এবং তার সার্বভৌম মর্যাদার রূপরেখা প্রদান করেন; আর ইলতুৎমিশ ছিলেন নিঃসন্দেেেহ তার প্রথম রাজা। পরিশেষে বলা যায়, ভারতীয় মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকাণ্ড দিল্লি সালতানাতকে সুদৃঢ়করণে ব্যাপক ভূমিকা পালন করে।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দিল্লি সালতানাত সুদৃঢ়করণে উক্ত শাসকের পদক্ষেপগুলো উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর