কুতুবউদ্দিন আইবেককে' লাখ বখস' বলা হয় কেন?
উত্তর: লাখ বখশ বলতে সুলতান কুতুবউদ্দিন আইবেককে বোঝানো হয়। কুতুবউদ্দিন আইবেকের চরিত্রে ছিল বদান্যতা ও কঠোরতার এক অদ্ভুত সংমিশ্রণ। তিনি প্রতিদিন লক্ষ টাকা দান করতেন বিধায় তাকে লাখ বথশ বলা হয়। বদান্যতায় কুতুবউদ্দিনের নাম কিংবদন্তির পর্যায়ভুক্ত ছিল এবং এক্ষেত্রে তিনি হাতেম তাঈ-এর সাথে তুলনীয় ছিলেন। অকাতরে অজস্র টাকা দান করতেন বলে তিনি 'লাখ বখশ' (লক্ষ টাকা দানকারী) উপাধি লাভ করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কুতুবউদ্দিন আইবেককে' লাখ বখস' বলা হয় কেন?
উত্তর