চল্লিশচক্র দমনে বলবনের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা কর।
উত্তর: সুলতান ইলতুৎমিশ ৪০ জন দাস নিয়ে একটি চক্র গঠন করে, যা ইতিহাসে চল্লিশচক্র নামে পরিচিত। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর এ চল্লিশচক্র অনেক প্রভাবশালী হয়ে উঠে এবং প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উত্থান-পতনে ভূমিকা রাখে। সুলতান গিয়াসউদ্দিন বলবন এই চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন। তিনি চল্লিশচক্রের সদস্যদের বিশেষ সুবিধা বাতিল করেন এবং অবাধ মেলামেশা, রাজদরবারে হাসি-ঠাট্টার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। জনগণের মন থেকে চল্লিশচক্র গোষ্ঠীর প্রভাব দূর করার জন্য তিনি অতি সামান্য অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এমনকি তাদের জায়গিরদারিও বাতিল করেন। এভাবে গিয়াসউদ্দিন বলবন চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চল্লিশচক্র দমনে বলবনের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা কর।
উত্তর