উক্ত শাসক এই বিশেষ অর্থনৈতিক সংস্কার কার্যকর করার জন্য যে পদক্ষেপসমূহ গ্রহণ করেন তা বিশ্লেষণ কর।
উত্তর: সুলতান আলাউদ্দিন খলজি কর্তৃক গৃহীত মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতির বাস্তবায়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন সুলতান আলাউদ্দিন খলজিকে ইতিহাসে স্মরণীয় করে রাখছে। তার পূর্বে আর কোনো সুলতান এ অভিনব পন্থা অবলম্বন করেননি। সুলতান আলাউদ্দিন খলজি তার মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যার ফলে জনগণ এর সুফল ভোগ করতে পেরেছিল। সুলতান প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রি খাতায় নাম নিবন্ধন করিয়েছিলেন। এছাড়া ব্যবসায়ীরা যাতে নির্ধারিত মূল্যের অধিক মূল্য নিতে না পারে এবং পরিমাপে কম দিতে না পারে তা পরিদর্শনের জন্য 'শাহানা-ই-মান্ডি' নামক একজন রাজকর্মচারী নিয়োগ করেছিলেন। এছাড়া সুলতান প্রত্যেক কৃষক ও ব্যবসায়ীকে ১০ মণের অধিক ফসল নির্দিষ্ট মূল্যে সরকারি গুদামঘরে জমাদানের নির্দেশ দেন যাতে দুর্ভিক্ষের সময় এখান থেকে শস্য বণ্টন করা যায়। তার এ মূল্যনিয়ন্ত্রণ নীতির ফলে প্রতিটি দ্রব্যের মূল্য লেখা থাকায় জনগণ সচেতন হয়ে নির্ধারিত মূল্যে ক্রয় করত। এছাড়া এ ব্যবস্থার ফলে সুলতান স্বল্পমূল্যে অধিক সংখ্যক সৈন্য পোষণ করে মোঙ্গল আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। পরিশেষে বলা যায়, আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ নীতির ফলে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল এবং অধিক সৈন্যবাহিনী পোষণ করা সম্ভব হয়েছিল।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত শাসক এই বিশেষ অর্থনৈতিক সংস্কার কার্যকর করার জন্য যে পদক্ষেপসম…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
[*দ্র. তাম্রমুদ্রাকে জিতল বলা হয়। ১ জিতল = প্রায় ১ আনা বা ছয় পয়সা]
এছাড়া প্রথম শ্রেণির ঘোড়ার মূল্য ছিল ১২০ টঙ্কা, দ্বিতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৯০ টঙ্কা, তৃতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৭০ টঙ্কা এবং ছোট টাট্টু ঘোড়ার মূল্য ১০-২০ টঙ্কা।
পরিশেষে বলা যায়, সুলতান আলাউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।উত্তর