উল্লিখিত ছকের মাধ্যমে সুলতানি আমলের যে বিশেষ কার্যক্রমের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছকের মাধ্যমে সুলতানি আমলের যে বিশেষ কার্যক্রমের ইঙ্গিত রয়েছে তা হলো সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। দ্রব্যমূল্য প্রজাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং স্বল্পমূল্যে বিশাল সেনাবাহিনী পোষণের জন্য সুলতান আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছিলেন। এ লক্ষ্যে তিনি প্রতিটি দ্রব্যের নির্দিষ্ট মূল্য ধার্য করে দিয়েছিলেন যাতে ব্যবসায়ীরা অধিক মুনাফায় বিক্রি করতে না পারে। আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ নীতির আওতায় নির্ধারিত কয়েকটি দ্রব্যের মূল্য তালিকা নিম্নরূপ- [চিত্র] [*দ্র. তাম্রমুদ্রাকে জিতল বলা হয়। ১ জিতল = প্রায় ১ আনা বা ছয় পয়সা] এছাড়া প্রথম শ্রেণির ঘোড়ার মূল্য ছিল ১২০ টঙ্কা, দ্বিতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৯০ টঙ্কা, তৃতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৭০ টঙ্কা এবং ছোট টাট্টু ঘোড়ার মূল্য ১০-২০ টঙ্কা। পরিশেষে বলা যায়, সুলতান আলাউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উল্লিখিত ছকের মাধ্যমে সুলতানি আমলের যে বিশেষ কার্যক্রমের ইঙ্গিত রয়ে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
[*দ্র. তাম্রমুদ্রাকে জিতল বলা হয়। ১ জিতল = প্রায় ১ আনা বা ছয় পয়সা]
এছাড়া প্রথম শ্রেণির ঘোড়ার মূল্য ছিল ১২০ টঙ্কা, দ্বিতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৯০ টঙ্কা, তৃতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৭০ টঙ্কা এবং ছোট টাট্টু ঘোড়ার মূল্য ১০-২০ টঙ্কা।
পরিশেষে বলা যায়, সুলতান আলাউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।উত্তর