শেয়ারFacebookWhatsApp

'দিল্লির উক্ত সুলতানের রক্তপাত ও কঠোর নীতি' উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত সুলতান তথা দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করে রাজ্যে স্থিতিশীলতা আনয়ন করেন। সুলতান বলবন তার শাসনামলে রাজ্য পরিচালনায় কঠোর নীতি অবলম্বন করেন। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলা হতে এবং দুর্ধর্ষ মোঙ্গলদের হাত হতে নবপ্রতিষ্ঠিত তুর্কি সাম্রাজ্যের সংহতি রক্ষা করেন। তার শাসনামল সালতানাতের বিচ্ছিন্নতাবাদ নির্মূল করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত কঠোর ও নির্দয়নীতি গ্রহণ করেন। তার এ নীতি 'রক্তপাত ও কঠোর নীতি' (Blood and Iron Policy) নামে খ্যাত। তিনি রাজতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেন- ১. সিংহাসনে বলবনের বংশগত কোনো দাবি ছিল নাতাই জনসম্মুখে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নিজেকে পৌরাণিক বীর 'আফরাসিয়াবের' বংশধর বলে দাবি করেন। ২. তিনি পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। ৩. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্ম রক্ষা ও শরিয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও সদ্বংশীয় লোকদের রাজকাজে নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। ৪. জনমনে ভীতি ও শ্রদ্ধায় উদ্রেক করার জন্য বলবন সেলজুক ও খাওয়ারিযম রাজকীয় ঐতিহ্যের অনুকরণে জমকালো রাজদরবার প্রতিষ্ঠা এবং সুলতানের আভিজাত্য রক্ষা ও তার অবাধ ক্ষমতা প্রমাণের জন্য পারস্যরীতি অনুযায়ী রাজদরবারে সুলতানকে 'সিজদাহ' (আভূমি কুর্ণিশ) ও 'পায়বুস' (পদচুম্বন) করার রীতি প্রচলন করেন। রাজদরবারের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় রাজসভায় লঘু চপলতা, হাসিঠাট্টা বারণ এবং মদ্যপান ও নৃত্যগীত নিষিদ্ধ করা হয়। ৫. বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন। নীচ বংশীয় লোকদের সাথে মেলামেশা বা কথাবার্তা ও তাদের কোনো দান ও উপহার গ্রহণ করতেন না।

HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

'দিল্লির উক্ত সুলতানের রক্তপাত ও কঠোর নীতি' উদ্দীপকের আলোকে বিশ্লেষ…

উদ্দীপক

শরণখোলা রাজ্যের সুলতান সেলিম অপুত্রক অবস্থায় মৃত্যুবরণ করলে তার বৃদ্ধ উজির ও শ্বশুর লতিফ শাহ সিংহাসনে আরোহণ করেন। পূর্বে তিনি ছিলেন রাজ্যের প্রভাবশালী দলের সদস্য। সুলতান হয়ে সিংহাসনকে নিরাপদ করার জন্য তিনি রাজ্যের প্রভাবশালী আমীর-ওমরাহগণের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। দরবারে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ ও মদপান নিষিদ্ধ করেন। তিনি তাদেরকে ক্ষুদ্র অপরাধেও কঠোর শাস্তির বিধান করেন। এভাবে ক্ষমতায় আসার পর তিনি সবসময় জমকালো পোশাক-আশাক পরিধান করতেন। ফলে আমীর-উমরাহ ও প্রজাদের মধ্যে রাজদরবারের ভাবগাম্ভীর্য ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়।

উত্তর

তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক।

উত্তর

মাতামহীসুলভ ব্যবস্থা বলতে মাতামহী তথা নানির মতো আদর-যত্ন, দয়ালু ও কল্যাণময় ব্যবস্থাদি বা কর্মকাণ্ডসমূহকে বোঝায়। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক ৭ বছর বয়সে পিতৃহারা হয়ে মাতামহী গিয়াসউদ্দিন তুঘলকের আদর্শে লালিত হন। তিনি ক্ষমতা গ্রহণ করে দয়ালু শাসক হিসেবে গরিব অসহায় মেয়েদের বিবাহ দেওয়ার জন্য বিবাহ দপ্তর, বেকারদের চাকরির জন্য চাকরি দপ্তর স্থাপন করে। তাছাড়া গরিব লাশের দাফন সরকারি খরচে করার ব্যবস্থা করেন। তার এ মহানুভব ব্যবস্থার দরুন তার গৃহীত ব্যবস্থাবলিকে বলা হয় মাতামহীসুলভ ব্যবস্থা।

উত্তর

উদ্দীপকের সুলতান লতিফ শাহের সাথে সুলতান গিয়াসউদ্দিন বলবনের কর্মকাণ্ডের মিল রয়েছে। উদ্দীপকের লতিফ শাহ সুলতান হয়ে সিংহাসনকে নিরাপদ করার জন্য তিনি রাজ্যের প্রভাবশালী আমির-ওমরাহগণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। দরবারে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ ও মদপান নিষিদ্ধ করেন। তিনি সবসময় জমকালো পোশাক-আশাক পরিধান করতেন। যা সুলতান গিয়াসউদ্দিন বলবনকে ইঙ্গিত করে। ঈশ্বরীপ্রসাদের মতে, 'চল্লিশ বছরব্যাপী বলবনের দীর্ঘ কঠোর কার্যক্রম সংবলিত রাজত্বকাল, ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে অনন্যসাধারণ। একজন নগণ্য ক্রীতদাস হিসেবে জীবন শুরু করে সাম্রাজ্যের সর্বোচ্চ পদটি লাভ করে স্বীয় প্রতিভা ও কর্মদক্ষতাবলে সাম্রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও সংহতি বিধান করে তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দেন। রাজ্য জয় করা সম্ভব না হলেও আমির-কর্মচারীদের ক্রমাগত বিদ্রোহ, উপজাতীয়দের বিদ্রোহ, চল্লিশ চক্রের ক্রমবর্ধমান শক্তিকে নস্যাৎ করে এবং মোঙ্গলদের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করে তিনি দিল্লি সালতানাতের সংহতি আনয়ন করেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্ম রক্ষা ও শরিয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও সদ্বংশীয় লোকদের রাজকাজে নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, মোঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য সব বিদ্রোহাত্মক এবং অনৈতিক কার্যকলাপ বন্ধ, গুপ্তচর নিয়োগ, সীমান্ত প্রদেশ গঠন এবং দুর্গ প্রতিষ্ঠা দ্বারা তিনি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন। তার শাসনব্যবস্থার ভিত্তি একনায়কতান্ত্রিক ও স্বেচ্ছাচারী হলেও তা ছিল জনকল্যাণকর। কেননা শাসনক্ষেত্রে যদিও তিনি কঠোরতা অবলম্বন করতেন, তথাপি তৃদানীন্তন শাসকদের মধ্যে তিনি ছিলেন দয়ালু, শিক্ষিত ও উদার। অতএব উদ্দীপকের লতিফ শাহের সাথে গিয়াসউদ্দিন বলবনের মিল রয়েছে।

উত্তর

উক্ত সুলতান তথা দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করে রাজ্যে স্থিতিশীলতা আনয়ন করেন। সুলতান বলবন তার শাসনামলে রাজ্য পরিচালনায় কঠোর নীতি অবলম্বন করেন। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলা হতে এবং দুর্ধর্ষ মোঙ্গলদের হাত হতে নবপ্রতিষ্ঠিত তুর্কি সাম্রাজ্যের সংহতি রক্ষা করেন। তার শাসনামল সালতানাতের বিচ্ছিন্নতাবাদ নির্মূল করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত কঠোর ও নির্দয়নীতি গ্রহণ করেন। তার এ নীতি 'রক্তপাত ও কঠোর নীতি' (Blood and Iron Policy) নামে খ্যাত। তিনি রাজতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেন- ১. সিংহাসনে বলবনের বংশগত কোনো দাবি ছিল নাতাই জনসম্মুখে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নিজেকে পৌরাণিক বীর 'আফরাসিয়াবের' বংশধর বলে দাবি করেন। ২. তিনি পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। ৩. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্ম রক্ষা ও শরিয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও সদ্বংশীয় লোকদের রাজকাজে নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। ৪. জনমনে ভীতি ও শ্রদ্ধায় উদ্রেক করার জন্য বলবন সেলজুক ও খাওয়ারিযম রাজকীয় ঐতিহ্যের অনুকরণে জমকালো রাজদরবার প্রতিষ্ঠা এবং সুলতানের আভিজাত্য রক্ষা ও তার অবাধ ক্ষমতা প্রমাণের জন্য পারস্যরীতি অনুযায়ী রাজদরবারে সুলতানকে 'সিজদাহ' (আভূমি কুর্ণিশ) ও 'পায়বুস' (পদচুম্বন) করার রীতি প্রচলন করেন। রাজদরবারের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় রাজসভায় লঘু চপলতা, হাসিঠাট্টা বারণ এবং মদ্যপান ও নৃত্যগীত নিষিদ্ধ করা হয়। ৫. বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন। নীচ বংশীয় লোকদের সাথে মেলামেশা বা কথাবার্তা ও তাদের কোনো দান ও উপহার গ্রহণ করতেন না।
HSCIslamic History 2nd paperঅধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান রশীদ স্যার একদিন প্রথম বর্ষের ক্লাসে পাঠদান করার সময় দিল্লি সালতানাতের। তুঘলক বংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, সালতানাতে এমন একজন শাসক ছিলেন যিনি সিংহাসনে আরোহণের পর পরই কতকগুলো মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ মহাপরিকল্পনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রাজধানী স্থানান্তর। কিন্তু দুর্ভাগ্যবশত মহাপরিকল্পনাগুলো সময় উপযোগী না হওয়ায় জনসাধারণ সেগুলো মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। ফলশ্রুতিতে তিনি এমন কতকগুলো সমস্যার সম্মুখীন হন। যেগুলোর ওপর তিনি আর কোনো নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। রশিদ স্যার আরও বলেন, সদিচ্ছা থাকা সত্ত্বেও মহাপরিকল্পনাগুলো যুগোপযোগী না হওয়ায় সামঞ্জস্যের অভাবে সেগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়।
ক
সুলতান মুহাম্মদ বিন তুঘলক কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন?
খ
মুহাম্মদ শাহ সৈয়দ বংশের শাসকদের মধ্যে ব্যর্থ ছিলেন কেন? ২
গ
উদ্দীপকে বর্ণিত তোমার পঠিত কোন শাসকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি রশীদ স্যারের সর্বশেষ বক্তব্যের সাথে একমত? 8 উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুহাম্মদ শাহ সৈয়দ বংশের শাসকদের মধ্যে ব্যর্থ ছিলেন কেন? ২

মুহাম্মদ শাহ সৈয়দ বংশের শাসকদের মধ্যে ব্যর্থ ছিলেন কেন? ২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সুলতান মুহাম্মদ বিন তুঘলক কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন?

সুলতান মুহাম্মদ বিন তুঘলক কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলী আযম সাহেব সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করলেও দুর্ভাগ্যজনক সত্য যে তিনি মানব পাচারের চক্রে পতিত হয়ে ইরানের শাসনকর্তার নিকট বিক্রি হন। পরবর্তীতে তিনি নিজ মেধা, দক্ষতা এবং যোগ্যতা বলে ইরানের শাসনকর্তার সন্তুষ্টি অর্জন করে তার কন্যাকে বিবাহ করেন। পরবর্তীতে তার শ্বশুর ইরানের শাসনকর্তা ইন্তেকাল করলে আলী আযম কৌশলে ইরানের শাসক হন। ইরানের শাসক হয়েই তিনি বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেন এবং রাজ্যের অরাজকতা দূর করে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন।
ক
ভারতের তোতা পাখি (Parrot of India) কাকে বলা হয়?
খ
দাসবংশের শাসনামলে চল্লিশচক্রের ভূমিকা কী ছিল?
গ
উদ্দীপকে বর্ণিত আলী আজমের সাথে তোমার পাঠ্যবইয়ে পঠিত সুলতানি আমলের কোন শাসকের মিল রয়েছে তা বর্ণনা কর।
ঘ
আলী আজম তার শাসনামলে রাজ্যের হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য পদক্ষেপগুলোর সাথে সুলতানি আমলের কোন সুলতানের পদক্ষেপগুলোর সাদৃশ্য রয়েছে বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দাসবংশের শাসনামলে চল্লিশচক্রের ভূমিকা কী ছিল?

দাসবংশের শাসনামলে চল্লিশচক্রের ভূমিকা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভারতের তোতা পাখি (Parrot of India) কাকে বলা হয়?

ভারতের তোতা পাখি (Parrot of India) কাকে বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল যুগেই কৃষি ছিল মানুষের প্রাণ। কৃষির বিকল্প হিসেবে কখনো কিছু সৃষ্টি হয়নি। তাই সুলতান জামাল অনুধাবন করেছিলেন যে কৃষিই মানুষের আয়ের প্রধান উৎস। তার রাজত্বকালে সেচব্যবস্থার অসুবিধা ছিল প্রকট। এজন্য তিনি পূর্ত বিভাগের অধীনে সেচ খাল খননের মহাপরিকল্পনা হাতে নেন। এ শাসককে তার দেশের সেচ ব্যবস্থার জনক বলেও অভিহিত করা হয়।
ক
তুঘ্রিল খান কত খ্রিষ্টাব্দে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন?
খ
মুহাম্মদ বিন তুঘলকের প্রতীক তাম্রমুদ্রা প্রচলনের ইতিহাস ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সুলতান জামালের মাঝে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের প্রভাব লক্ষণীয়? তার শাসন সংস্কারের ব্যাখ্যা দাও।
ঘ
ভারতবর্ষে এ ধরনের একজন শাসকের রাজস্ব সংস্কার খুবই প্রশংসনীয়- মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুহাম্মদ বিন তুঘলকের প্রতীক তাম্রমুদ্রা প্রচলনের ইতিহাস ব্যাখ্যা কর।

মুহাম্মদ বিন তুঘলকের প্রতীক তাম্রমুদ্রা প্রচলনের ইতিহাস ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তুঘ্রিল খান কত খ্রিষ্টাব্দে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন?

তুঘ্রিল খান কত খ্রিষ্টাব্দে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তুমি কি রশীদ স্যারের সর্বশেষ বক্তব্যের সাথে একমত? 8 উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।উদ্দীপকে বর্ণিত তোমার পঠিত কোন শাসকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে ব্যাখ্যা কর।মুহাম্মদ শাহ সৈয়দ বংশের শাসকদের মধ্যে ব্যর্থ ছিলেন কেন? ২সুলতান মুহাম্মদ বিন তুঘলক কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন?আলী আজম তার শাসনামলে রাজ্যের হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য পদক্ষেপগুলোর সাথে সুলতাউদ্দীপকে বর্ণিত আলী আজমের সাথে তোমার পাঠ্যবইয়ে পঠিত সুলতানি আমলের কোন শাসকের মিলদাসবংশের শাসনামলে চল্লিশচক্রের ভূমিকা কী ছিল?ভারতের তোতা পাখি (Parrot of India) কাকে বলা হয়?ভারতবর্ষে এ ধরনের একজন শাসকের রাজস্ব সংস্কার খুবই প্রশংসনীয়- মতামত দাও।উদ্দীপকের সুলতান জামালের মাঝে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের প্রভাব লক্ষণীয়? তারমুহাম্মদ বিন তুঘলকের প্রতীক তাম্রমুদ্রা প্রচলনের ইতিহাস ব্যাখ্যা কর।তুঘ্রিল খান কত খ্রিষ্টাব্দে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।