বন্দেগানে চেহেলাগান' বলতে কী বোঝ?
উত্তর: ভারতে তুর্কি সালতানাতের প্রথমদিকের কয়েকজন শাসক দাস ছিলেন তাই অনেকে এ সময়কালকে দাস শাসনামল বলে থাকেন। সুলতান ইলতুৎমিশ ব্যক্তিগত জীবনে প্রথমদিকে একজন দাস ছিলেন। তাই দাসদের অধিকার সংরক্ষণের জন্য তিনি বিজ্ঞ ও প্রভাবশালী ৪০ জন দাস নিয়ে 'বন্দেগান-ই-চেহেলগান' বা চল্লিশচক্র গঠন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এ চল্লিশচক্র খুবই প্রভাবশালী হয়ে ওঠে এবং তারা শাসকের উত্থান-পতনের নিয়ামক শক্তিতে পরিণত হয়। সুলতান গিয়াসউদ্দিন বলবন চল্লিশচক্রের কুকীর্তি উপলব্ধি করে তাদের ক্ষমতা খর্ব করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বন্দেগানে চেহেলাগান' বলতে কী বোঝ?
উত্তর